নিউজ

পাকিস্তানকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করলো সৌদি আরব, বিপাকে ইমরান সরকার

এবার পাকিস্তানকে তেল সরবরাহ বন্ধ করল সৌদি আরব। জানা গিয়েছে, OIC বা অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ নিয়ে সৌদি আরবকে হুমকি দেয় পাকিস্তানের সরকার। এরপরই ক্ষোভ প্রকাশ করে সোদি আরব। ওই হুমকির পর বেজায় চটেছেন সৌদি আরব সরকার। আগে পাকিস্তানে জ্বালানির জন্য তেল সোদি আরব থেকে আমদানি করা হত। ২০১৮ সালে ধুঁকতে থাকা পাকিস্তান নিজেকে বাঁচাতে সৌদি আরবের থেকে ঋণ নেয়। ঋণের পরিমাণ ছিল ৬.২ বিলিয়ন ডলার।

ওই ঋণের ৩.২ বিলিয়ন ডলার পাকিস্তানকে জ্বালানি তেলের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয়। এরপর গত চারমাস আগে ওই ঋণের ১ বিলিয়ন ডলার পাকিস্তান সৌদি আরবকে ফেরত দেয়। কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায়। গত দুই মাস আগে এই ঋণ পরিশোধ করার যে ব্যবস্থা তার মেয়াদ শেষ হয়ে যায়। আর নতুন করে ঋণ দিচ্ছে না সৌদি আরব।

কিছুদিন আগে পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিএকটি টেলিভিশন শোতে বলেন, সৌদি আরব সরকার কাশ্মীর নিয়ে OIC-র বিদেশমন্ত্রীদেরকে নিয়ে বৈঠক না করলে পাকিস্তান সরকার নিজেই বন্ধু রাষ্ট্রদের সঙ্গে বৈঠক করবে। অপরদিকে OIC কাশ্মীর সম্পর্কিত বৈঠকে বসতে নারাজ।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026