নিউজ

Written notes cancel: কিছু লেখা থাকলেই কি বাতিল হবে নোট? নতুন নির্দেশিকা দিল রিজার্ভ ব্যাংক এবং পিআইবি

ব্যাংক নোটের উপর যদি আপনি কিছু একটা লিখে ফেলেন তাহলে কিন্তু সেই নোট বাতিল হয়ে যায় না। এই আইনটির ব্যাপারে অনেকেই বেশ ভালো মতই জানেন। অনেকেই এই আইনের পালন করে থাকেন। তবে, ভারতীয় রিজার্ভ ব্যাংক আশা রাখে যেন কেউ এই ধরনের নোটের উপরে অতিরিক্ত কিছু না লেখে। ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি জানিয়েছে, যদি নোটের উপরে কিছু লেখা হয় তাহলে হয়তো নোটের মূল্য কমে যায় না কিন্তু এই নোটের লাইফ অনেকটাই খারাপ হয়ে যায়। বেশি লেখা থাকলে এই নোট ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে অনেক সময়। তবে এটা কখনোই নয় যে, এই নোট অমান্য বলে গৃহীত হবে। তাই যদি আপনার কাছে ২০০০ টাকা ৫০০ টাকা ২০০ টাকা ১০০ টাকা ৫০ টাকা এবং ২০ টাকার নোট থাকে, যার মধ্যে কিছু লেখা আছে, তাহলে আপনি সেই নোট ব্যবহার করতেই পারেন।

সরকারের আধিকারিক ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট পিআইবি ফ্যাক্ট চেক সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি জানিয়েছে একটি ফেক নিউজ এর ব্যাপারে। পিআইবি জানিয়েছে, কিছুদিন আগে একটি জাল মেসেজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছে রিজার্ভ ব্যাংকের নতুন ঘোষণা অনুসারে নোট এর উপরে কোন কিছু লেখা এখন থেকে বেআইনি। কিন্তু পিআইবি সরাসরি জানিয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাংক এরকম কোন ঘোষণা করেনি এবং আপনারা কোন কিছু লেখা নোট ব্যবহার করতেই পারেন নির্দ্বিধায়। তবে হ্যাঁ, পিআইবি আরো জানিয়েছে, এই ধরনের মেসেজ যারা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই কঠোর পদক্ষেপ নিতে পারে ভারত সরকার।

অন্যদিকে রিজার্ভ ব্যাংকে তরফ থেকে টুইট করে অনুরোধ করা হয়েছে, যেন ব্যবহারকারীরা কোনভাবেই নোটের উপরে কোন সংখ্যা না লেখেন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের, ক্লিন নোট পলিসি অনুসারে, নোট যত ভালোভাবে থাকবে, ততই কিন্তু সুবিধা হবে সকলের। কিন্তু নোটের সঙ্গে কখনোই এই তিনটি কাজ করবেন না। প্রথমত কোনদিন কোন নোট স্টেপল করবেন না, দ্বিতীয়ত নোটের মালা তৈরি করবেন না অথবা সুচ দিয়ে নোট গাথবেন না, তৃতীয়ত কারেন্সি নোট রাস্তার মাঝখানে ওড়াবেন না এবং প্রয়োজন ছাড়া নোটের উপর কিছু লিখবেন না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026