কেরিয়ার

Indian Railways job: রেলওয়েতে চাকরি করার সুবর্ণ সুযোগ, দশম পাশে মিলবে ব্যাপক বেতন

দক্ষিণ মধ্য রেলওয়ে, দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং উত্তর-পশ্চিম রেলওয়েতে চাকরির একটা বিশাল বড় সুযোগ রয়েছে বর্তমান চাকরিপ্রার্থীদের। সম্প্রতি অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের জন্য নিয়োগ পত্র জারি করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। চাকরিপ্রার্থীদের জানানো হয়েছে ৭৯১৪ টি পদের জন্য নেয়া হবে কর্মী। এরমধ্যে ৪১০৩টি দক্ষিণ মধ্য রেলওয়ে, ২০২৬টি দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং ১৭৮৫টি পদ খালি রয়েছে উত্তর-পশ্চিম রেলওয়েতে। রেলওয়ে ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এই সমস্ত পদের জন্য।

যোগ্যতা কি

১০+২ প্যাটার্ন থেকে ১০ম পাস করা প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণী পাস হতে হবে। এছাড়াও, প্রার্থীর প্রাসঙ্গিক ট্রেডে একটি জাতীয় শংসাপত্র থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

এই চাকরির জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট রেলওয়ে ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আপনাকে সেখানে গিয়ে সমস্ত বিবরণ জমা করতে হবে। তারপরেই আপনি এই পরীক্ষার জন্য বসতে পারেন।

গুরুত্বপূর্ণ তারিখ

দক্ষিণ মধ্য রেলওয়েতে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার তারিখ ৩০ ডিসেম্বর ২০২২ এবং আবেদন করার শেষ তারিখ ২৯ জানুয়ারি ২০২২। দক্ষিণ পূর্ব রেলওয়েতে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার তারিখ ৩ জানুয়ারি ২০২৩ এবং শেষ হবার তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩। উত্তর-পশ্চিম রেলওয়েতে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার তারিখ ১০ জানুয়ারি ২০২৩ এবং শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026