Pakistan: এক কিলো আটার দাম ১৫০ টাকা, পাকিস্তানের আর্থিক মন্দার রিপোর্ট জানালো বিশ্ব ব্যাংক

পাকিস্তানের আর্থিক পরিস্থিতি দিন প্রতিদিন খারাপের দিকে যেতে শুরু করেছে। রুটি থেকে শুরু করে প্রত্যেক দিনের খাবারের দাম এখন প্রায় আকাশ ছোঁয়া। আটা দুধ চাল থেকে শুরু করে প্রত্যেকটি সাধারণ জিনিসের দাম প্রায় পাঁচ থেকে ছয় গুণ বেড়ে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বিশ্ব ব্যাংক পাকিস্তানের গ্রোথ রেট এর উপর একটা বড় পতনের অনুমান করেছে। বিশ্ব ব্যাংক মনে করছে, বর্তমান আর্থিক বছরে পাকিস্তানের আর্থিক বৃদ্ধি মাত্র ২% হয়ে যেতে পারে। আপনাদের জানিয়ে রাখি, বিগত জুন ২০২২ থেকেই এই আর্থিক বৃদ্ধি ঋণাত্মক দিকে এগোতে শুরু করেছে। বিশ্ব ব্যাংক তার রিপোর্টে জানিয়েছে, ব্যাপক বন্যা এবং অন্যান্য সমস্যার কারণে আগামী বছরগুলিতে পাকিস্তানের আর্থিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

পাকিস্তানের ডন সংবাদপত্রের খবর অনুযায়ী, বিশ্বব্যাংকের একটি রিপোর্ট জানাচ্ছে, পাকিস্তান খুব শীঘ্রই আর্থিক মন্দার মুখ দেখতে পারে। রিপোর্টে এও জানানো হয়েছে, এই বছরের বার্ষিক বৃদ্ধি মাত্র ১.৩ শতাংশ হতে পারে, যা ভারতীয় উপমহাদেশের অন্যান্য দেশের থেকে অনেকটাই কম। জুন মাসে এই বৃদ্ধি ৩ শতাংশ হবার অনুমান করা হয়েছিল। কিন্তু, বর্তমানে পাকিস্তানের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ যে তাদের কাছে সামান্য আটা কেনার মতো পয়সাটুকু নেই।

বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট থেকে উঠে এসেছে, পাকিস্তান এই মুহূর্তে ভয়ংকর আর্থিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সুদের হার একেবারে নিম্নমুখী এবং মুদ্রাস্ফীতি চরমে রয়েছে পাকিস্তানে। এই কারণেই মূলত পাকিস্তানের বার্ষিক বৃদ্ধি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এই মুহূর্তে পাকিস্তানের মুদ্রাস্ফীতি চলছে ২৪.৫ শতাংশ। সাধারণ দেশের তুলনায় এই মুদ্রাস্ফীতি অনেকটাই বেশি। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে পাকিস্তানে আটার দাম ১৫০ টাকা প্রতি কিলো। অর্থাৎ এই মুহূর্তে যদি কেউ ১৫ কিলো আটার একটি বস্তা কিনতে যান তাহলে ভারতীয় মুদ্রায় তাকে ২২৫০ টাকা খরচ করতে হবে। লাহোরে এই দাম ১৪৫ টাকা প্রতি কিলো হলেও, পাকিস্তানের প্রত্যন্ত এলাকায় এই দাম প্রায় ১৭০ টাকার গণ্ডিতে পৌঁছেছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026