বয়স্কদের জন্য বড় সুখবর, সরকার মাসে ৩ হাজার টাকা করে দেবে পেনশন, জানুন বিস্তারিত

ভারতের প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে একটি দুর্দান্ত খবর। দেশের বাজেট আসতে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে এবং তার মধ্যে এবার বয়স্কদের জন্য বড় সুখবর দিতে চলেছে ভারত সরকার। কেন্দ্রীয় সরকার দরিদ্র মহিলা কৃষক এবং বয়স্কদের সহ সমস্ত বিভাগের জন্যই এবছর বাজেটে কিছু কিছু করে সুবিধা নিয়ে আসতে চলেছে। এবছর মনে করা হচ্ছে বয়স্কদের পেনশনের ক্ষেত্রে কিছু টাকা বৃদ্ধি করতে পারে ভারত সরকার। এছাড়াও পেনশনভোগীরা আয়কর ছাড়ের সুবিধা পেতে পারেন বলেও মনে করছেন অনেকে। চলুন এই সম্পর্কিত সমস্ত খবর বিস্তারে জেনে নেওয়া যাক।

এবছরের বাজেটের উপর অনেকটাই নির্ভর করছে আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনের ভাগ্য। সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবছরের বাজেটে বেশ কিছু আকর্ষণীয় প্রকল্পের ঘোষণা করতে পারেন বলে মনে করছে ওয়াকিমহল মহল। তার মধ্যেই রয়েছে দেশে প্রবীণ জনগোষ্ঠীর উন্নতির জন্য বেশ কিছু কল্যাণমূলক প্রকল্প। কয়টি বেসরকারি সংস্থার রিপোর্ট থেকে উঠে আসছে, ভারতের প্রবীণ জনগোষ্ঠীর জন্য বেশ কিছু প্রকল্পের এ বছর ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর মধ্যেই রয়েছে বার্ধক্য পেনশন বৃদ্ধি, অতিরিক্ত আয়কর ছাড় এবং বয়স্ক ব্যক্তিদের দ্বারা ব্যবহৃত জিনিসের উপর জিএসটি ছাড়।

এনজিও এজওয়েল ফাউন্ডেশন বলছে, প্রবীণ এবং তরুণ প্রজন্মের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানের পরিপ্রেক্ষিতে বয়স্কদের জীবনযাত্রায় কিছুটা হলেও পরিবর্তন এসেছে। আগে যতটা টাকায় বয়স্কদের জীবনযাপন চলত, সেই টাকায় এখন আর সম্ভব হয়ে ওঠেনা। অনেকেই কাজের সূত্রে নিজের বাবা মায়ের সঙ্গে থাকতে পারেন না এবং সেই কারণের জন্য আরো বেশি টাকার দরকার হয় প্রবীণ নাগরিকদের। তাই এবার বয়স্কদের জীবনযাত্রায় পরিবর্তন এনে দীর্ঘ আয়ুষ্কালের জন্য বাজেটে অনুকূল পরিবর্তন করতে চাইছে ভারত সরকার। এই ফাউন্ডেশনটি একটি বিবৃতিতে বলেছে, বর্তমান মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে ভারতের বয়স্কদের পেনশন সংশোধন করা উচিত ভারত সরকারের।

মনে করা হচ্ছে, আগামী অর্থ বাজেটে বয়স্কদের পেনশন প্রতিমাসে তিন হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। একইভাবে রাজ্য সরকারের পেনশন ও কিছুটা বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকে। ফাউন্ডেশন জানাচ্ছে, ব্যাংক পোস্ট অফিস এবং অন্যান্য আমানত এবং বিনিয়োগ প্রকল্পগুলিতে প্রবীনদের জন্য সুদের হার বাড়াতে পারে ভারত সরকার। এছাড়াও বয়স্কদের জন্য আয় করার ক্ষেত্রে বিশেষ ছাড়ের সুবিধা আনতে পারে ভারত সরকার এ বছরের আর্থিক বাজেটে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026