বিনোদন

সুশান্তের মৃত্যুর খবর শুনে তৎক্ষণাৎ ফোন কেটে দিলেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা

কৌশিক পোল্ল্যে: গতকাল একটি চরম দুঃসংবাদ নাড়া দিয়ে গেল গোটা বলিউডকে। গোটা দেশ হতবাক এই ৩৪ বছর বয়সী অভিনেতার আকস্মিক মৃত্যুতে। মানসিক অবসাদের কালো মেঘ ঘনিয়ে এসেছিল তার জীবনে সেই কারণেই হয়তো জীবন পরিণতির অনেক আগেই পৃথিবী ছেড়ে বিদায় নিলেন রুপোলি পর্দার এমএস ধোনি। একের পর এক ছবিতে তার দক্ষ অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল। সিনেপাড়ার প্রথম সারির অভিনেতাদের তালিকায় তার নামটিও অন্তর্ভুক্ত ছিল। তবে কেন এই বিষন্নতা? কেন এরকম পরিণতির শিকার হলেন সুশান্ত? পুলিশি তদন্তের পরই হয়তো সবটা প্রকাশ্যে আসবে।

বলিউড সিনেমা জগতে পরিচিতি লাভের পূর্বে একটি সুপারহিট ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেতা। একতা কাপুরের প্রযোজনায় সেই ধারাবাহিকের নাম ছিল ‘পবিত্র রিস্তা’। এই মেগাসিরিয়ালে তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সিরিয়াল চলাকালীনই উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। অঙ্কিতা ও সুশান্তের প্রেম কাহিনী ইন্ডাস্ট্রিতে কারোরই অজানা ছিল না। তবুও পরিণতি পায়নি সে সম্পর্ক, অঙ্কিতা অন্য কারোর সাথে ঘর বাঁধেন এবং সুশান্ত হয়ে যান একা।

গতকাল অভিনেতার মৃত্যুতে যেখানে গোটা বলিউড স্তম্ভিত এমত অবস্থায় সংবাদমাধ্যমের তরফ থেকে অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেকে ফোন করা হয়। সুশান্তের মৃত্যুর খবর তাকে জানানো হলে অভিনেত্রী বিস্মিত সুরে ‘কি!!!!… ’ বলে ফোনটি রেখে দেন। সম্পর্ক ভেঙেছিল সুশান্তের সঙ্গে তা বলে অভিনেতার এমন পরিণতি কিছুতেই মেনে নিতে পারলেন না অঙ্কিতা। অন্যদিকে একই রকম প্রতিক্রিয়া পাওয়া গেল সুশান্তের বর্তমান প্রেমিকা রিয়া চক্রবর্তীর কাছ থেকেও।

পোস্টমর্টেম রিপোর্টে জানা গেছে অভিনেতা আত্মহত্যাই করেছেন এবং আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে, তবে এই ঘটনার তদন্ত চলবে বলে আশ্বাস দিয়েছেন মুম্বাই পুলিশ কর্তৃপক্ষ। যদিও সুশান্তের পরিবার এটিকে আত্মহত্যা না বলে একটি পরিকল্পিত খুনের তকমা দিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026