Oplus_0
এই মুহূর্তে যদি আপনি বাজারের সেরা স্পোর্টস বাইক ক্রয় করতে চান, সেক্ষেত্রে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ, আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য এমন একটি দুর্দান্ত বাইকের ওপর অফার নিয়ে এসেছি, যেটি জানার পর আজকেই নিজের স্বপ্ন পূরণ করবেন আপনি। আজ্ঞে হ্যাঁ, যদি এই মুহূর্তে আপনি ১৫০সিসি-র স্পোর্টস বাইক ক্রয় করতে চান, তাহলে প্রায় ৭,০০০ টাকা ডিসকাউন্টে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। আর এই সুযোগটি আপনার জন্য এনে দিয়েছে জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থা ইয়ামাহা।
তবে দুর্দান্ত এই অফারটি গ্রহণ করার জন্য আপনার পছন্দের তালিকায় রাখতে হবে ইয়ামাহার 150cc FZ মডেল রেঞ্জ এবং 125cc Fi হাইব্রিড স্কুটার। আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি এই গাড়ি নির্মাণ সংস্থা নিজেদের FZ মডেলের বাইক এবং Fi হাইব্রিড স্কুটারের ওপর এই ডিসকাউন্ট ঘোষণা করেছে। ফলে নিজের স্বপ্ন পূরণ করতে চাইলে পুজার আগেই বিরাট অফার আপনার জন্য সেরা সুযোগ এনে দিতে পারে।
উল্লেখ্য, ভারতের বাজারে গ্রাহকদের জন্য দুর্দান্ত এই অফারটি ঘোষণা করেছে ইয়ামাহা। কোম্পানির দুর্দান্ত এই অফারের মাধ্যমে গ্রাহকরা চাইলে FZ-S Fi Ver 4.0, FZ-S Fi Ver 3.0 এবং FZ Fi বাইকের ওপর এই ডিসকাউন্ট গ্রহণ করতে পারেন। এই অফারের মাধ্যমে গ্রাহকরা সর্বোচ্চ ৭,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং মাত্র ৭,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে বাইক গুলি ক্রয় করতে পারবেন। তাছাড়া গ্রাহকরা Fascino 125 F Hybrid এবং RayZR 125 F Hybrid স্কুটারের ক্ষেত্রেও এই ডিসকাউন্ট পেতে পারেন। সেক্ষেত্রে ৪,০০০ টাকা ক্যাশব্যাক এবং মাত্র ২,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে খুব সহজে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…