রাজ্য

জল্পনার অবসান করে গেরুয়াতে টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত, সাথে বিজেপি যোগ একঝাঁক তারকার

একুশে নির্বাচন একদম দোরগোড়ায় এসে উপস্থিত। এই মুহূর্তে টলিউডে লেগেছে রাজনীতির রং। টলিউড সম্পূর্ণ দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একজন গিয়ে যেমন গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছে ঠিক অন্যদিকে আরেকদল অভিনেতা-অভিনেত্রী ঘাসফুল শিবিরে যোগদান করছে। তবে আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গেরুয়া শিবিরে নাম লেখালেন নুসরাত ঘনিষ্ঠ অভিনেতা যশ দাশগুপ্ত। সে আজ অর্থাৎ বুধবার বিকেলে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের হাত থেকে বিজেপি পতাকা নিয়ে গেরুয়া শিবিরে যোগদান করে। অবশ্য সে একা আজ যোগদান করেনি। তার সাথে টলিউডের একঝাঁক তারকা যেমন পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, শর্মিলা ভট্টাচার্য সহ একাধিক অভিনেত্রী বিজেপিতে যোগদান করেন।

একুশে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই টলিউডে রাজনীতির রং গাঢ় হচ্ছে। কিছুদিন আগে ঘাসফুল শিবিরে নাম লিখেছিলেন টলিউডের চেনা মুখ কৌশানী মুখোপাধ্যায়, সৌরভ দাস, রনিতা দাস, সৌপ্তিক চক্রবর্তী প্রমুখরা। আবার অন্যদিকে টলিউড অভিনেত্রী রুদ্রনীল ঘোষ তৃণমূল ছেড়ে দলবদলে স্রোতে ভেসে বিজেপিতে যোগদান করেছে। এরইমধ্যে বিজেপিতে যোগদান করে যশ দাশগুপ্ত বলেছেন, “রাজনীতি মানেই খারাপ কিছু নয়। আমার মনে হয় পরিবর্তন শুধু চাইলেই হয় না বা মুখে পরিবর্তন বললেই হয় না। বৃহত্তর স্বার্থে মাঠে নেমে কাজ করতে হয়। আমি কোন পদের কথা ভেবে বিজেপিতে যোগদান করিনি। বিজেপির সঙ্গে আমার আদর্শ মেলে। তাই আমি দলের হয়ে প্রাণ খুলে কাজ করতে চাই। যুব সমাজের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারবো বলে আশা রাখি।”

বাংলা টেলিভিশনের খ্যাতনামা অভিনেতা যশ দাশগুপ্ত তুমুল জনপ্রিয়তা পেয়েছিল তার “বোঝেনা সে বোঝেনা” ধারাবাহিক এর মাধ্যমে। তারপর থেকে একের পর এক সিনেমাতে তাকে দেখা গিয়েছে। টলিউডে তার ডেবিউ সিনেমা ছিল বির্সা দাসগুপ্ত পরিচালিত “গ্যাংস্টার”। অন্যদিকে কিছুদিন আগেই টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল নুসরাতের সাথে যশের সম্পর্ক নিয়ে। যদিও জল্পনা কোনো ভিত্তিপ্রস্তর নেই বলে দাবি করেছিলেন নুসরত। তবে দুজনের মধ্যে যে গভীর বন্ধুত্ব আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার তাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হয়ে যাওয়ায় তাদের মধ্যে আদেও আগের মতো বন্ধুত্ব থাকে নাকি, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026