নিউজ

দলীয় ঘোষণার আগেই প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার চন্দননগরে

হুগলি: রাজ্যে বিধানসভা নির্বাচনের (State Assembly Election) দিনক্ষণ এবং নাম ঘোষণার আগেই এক বিজেপি (BJP) প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার (Poster) পড়ল হুগলি (Hoogly) জেলার চন্দননগরে (Chandan Nagar)। যা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক সমালচনা। বুধবার (Wednesday) চন্দননগর স্টেশন চত্বরে দীপাঞ্জন গুহকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করে ভোট দেওয়ার আবেদন জানইয়ে (Janai) পোস্টার দেখা যায়।

ওই পোস্টারে লেখা হয়েছে, ‘চন্দননগর বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী দীপাঞ্জন গুহকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। জয়শ্রী রাম। সৌজন্যে, আমরা দাদার অনুগামী’। এদিকে দীপাঞ্জান গুহ দাবি করেছেন তিনি এই বিষয় কিছুই জানেন না। তিনি বলেন, “প্রার্থীর নাম এ ভাবে ঘোষণা করে না বিজেপি। আমাদের দল শৃঙ্খলাপরায়ণ। যা কিছু হয় সব শীর্ষ নেতৃত্বই ঠিক করেন।” দাদার অনুগামী প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আমরা ভারতমাতার অনুগামী।”

এই বিষয় তৃণমূল-ই বদনাম করতে এমন করেছে বলে দাবি করছেন দীপক। যদিও তৃণমূল এই অভিযোগকে অস্বীকার করেছে। তৃনমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, “এ সব তৃণমূল করে না। বিজেপির অনেক নেতা, নতুন আর পুরনোদের মধ্যে দ্বন্দ্ব চলছে। কে টিকিট পাবে তা নিয়েও দ্বন্দ্ব শুরু হয়েছে।” এটা বিজেপি-র গোষ্ঠীদন্দ্বেরই ফল বলে দাবি দিলীপের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026