টলিউড

নিখিলের সঙ্গে বিয়ে অস্বীকার নুসরতের, তারইমধ্যে আগুনে ঘি ঢাললেন যশ

তৃণমূল সাংসদ এবং জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান সন্তানসম্ভবা। এই খবরটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই একের পর এক বিতর্ক। প্রথমে নিখিল এবং নুসরতের সম্পর্ক নিয়ে তারপর আবার তাদের দুজনের বিবাহ বিচ্ছেদের জল্পনা নিয়ে সরগরম হয়ে ওঠে নেট দুনিয়া। কিছুদিন আগেই নিখিল অভিযোগ জানিয়েছিলেন, নুসরত যদি সন্তানসম্ভবা হন তাহলেও সেই সন্তানের বাবা তিনি নন। নুসরত নিজেও এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন কার্যত, কারণ তিনি নিজে মুখেই বলেছেন, নিখিল অনেকদিন হলো তার সাথে কোনো যোগাযোগ রাখেনি। এই মুহূর্তে একটাই প্রশ্ন মাথায় আসে, যদি নুসরত সন্তানসম্ভবা হন, তাহলে এই সন্তানের আসল পিতৃপরিচয় কি?

কিছুদিন আগে থেকেই অভিনেতা তথা ভারতীয় জনতা পার্টির এক সদস্য যশ দাশগুপ্তের সঙ্গে নুসরত জাহানের সম্পর্কের কথা শিরোনামে উঠে এসেছে। ব্যাপারটি নিখিল আগেই জেনেছিলেন তাই তিনি নুসরতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতেও পিছপা হননি। তিনি নুসরত এর বিরুদ্ধে দেওয়ানী মামলা দায়ের করে জানিয়ে দেন, যখন জানতে পারি, নুসরত অন্য কারো সঙ্গে থাকতে চায়, তখন আমি বিবাহবিচ্ছেদের মামলা করি। আর তার ২ দিন পরেই নুসরতের একটি বিস্ফোরক মন্তব্য সামনে আসে। নুসরত জানান, তার সঙ্গে নিখিলের শুধুমাত্র সহবাসের সম্পর্ক ছিল, তারা কিন্তু আইনিভাবে বিবাহ করেননি। এই বিবাহ আইনসম্মত না, তাই বিবাহবিচ্ছেদের কোনো প্রশ্নই আসছেনা। যদিও ইলেকশন কমিশনের ওয়েবসাইটে কিন্তু লেখা আছে নুসরত বিবাহিত এবং নিখিল জৈন তার স্বামী। কিন্তু এই এত জল্পনা কল্পনার মাঝে সেই ব্যক্তিটি কোথায় যার সঙ্গে সম্পর্কের জন্য আজ নুসরতের ডিভোর্স হওয়ার জোগাড়? কোথায় আছেন অভিনেতা ও নেতা যশ দাশগুপ্ত?

নুসরতের সন্তানসম্ভবা হওয়ার খবর সামনে আসতে না আসতেই সোশাল মিডিয়া থেকে একেবারেই বেপাত্তা যশ। বিগত ৬ মাস ধরে যশ , নুসরতের ফ্ল্যাটে থাকছেন বলেও জানিয়েছেন অনেকেই। তাহলে কি নুসরতের গর্ভের এই সন্তানের পিতা যশ? এরকম হাজারো জল্পনার মাঝে নিজের অনুরাগীদের জন্য একটি বিশেষ বার্তা নিয়ে হাজির হলেন যশ দাশগুপ্ত। নিজের একটি ছবি শেয়ার করে যশ লিখলেন, “একজন চালাক মানুষ সমস্যার সমাধান করেন। আর একজন জ্ঞানী মানুষ সমস্যা এড়িয়ে যান।”

কাকে ইঙ্গিত করে এই কথা বললেন যশ? আর তার প্রানের প্রিয় বন্ধু নুসরতের বিবাহবিচ্ছেদ এবং তার সন্তানসম্ভবা হওয়ার খবরেও স্পিকটি নট মনোভাব কেনো পোষণ করছেন যশ দাশগুপ্ত? এখনো তিনি বা নুসরত কেউই তাদের গোপন বিশেষ সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। তার মাঝেই নুসরতের অবাঞ্ছিত সন্তান, বিবাহবিচ্ছেদের মামলা। সবকিছুর পরিস্থিতি বিচার করেই তিনি কী তাহলে সুকৌশলে এই বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যেতে চাইছেন? তবে এই ছবিতে খুব তাৎপর্যপূর্ণ ভাবে কমেন্ট করেছেন নুসরত নিজেও। ছবিতে যশকে দেখা যাচ্ছে একটি এমন জায়গায় বসে থাকতে যেখানে প্রচুর গাছ আছে এবং জায়গাটি সবুজে ঘেরা। আর এই গাছের প্রশংসা করেই নুসরতের কমেন্ট, “তোমার গাছগুলো সুন্দর লাগছে।” তার সঙ্গেই ছিল একটা লাভ ইমোজি ❤️।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026