বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা Apple INC এবার বৈদ্যুতিন বাহন চালুর পরিকল্পনা নিয়ে আলোচনায় রয়েছে। প্রতিবেদনে প্রকাশ, Apple INC তার বৈদ্যুতিক বাহনের ব্যাটারি সম্পর্কে চীনের CATL এবং BYD-এর সাথে আলোচনা করছে। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিরা বলেছেন যে আদেও CATL বা BYD-র সাথে চুক্তি করা হবে কিনা তা এখনও পরিষ্কার নয়।
এদিকে, কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে যে Apple য়ের আসন্ন যানবাহনের ব্যাটারি সরবরাহ করতে যে সংস্থাগুলি এগিয়ে এসেছেন, Apple সংস্থা তাদের শর্ত দিয়েছে তাদের যুক্তরাষ্ট্রে উৎপাদন সুবিধা গ্রহণের জন্য। আলোচনার সাথে জড়িত CATL
(যা Tesla INC য়ের সঙ্গে জড়িত) বড় বড় কারখানার ব্যাটারি সরবরাহ করে। ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে কারখানা তৈরি করতে রাজি নয়।
বর্তমানে এই পরিকল্পনা সম্পর্কে Apple য়ের পক্ষ থেকে আর কোনও বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, Apple যদিও তাদের গাড়ি পরিকল্পনা সম্পর্কে এখনও সর্বজনীনভাবে ঘোষণা করেনি, এবং এজন্য সংস্থাটিও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে। বিশ্বের বৃহত্তম মোটরগাড়ি ব্যাটারি প্রস্তুতকারক CATL ও এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
বেশ কয়েকটি ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা ব্যাটারির বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উৎপাদন বাড়িয়ে তুলছে। গত সপ্তাহে রয়টার্স তরফে খবর মিলেছিল CATL তাদের প্রসারের দ্রুত গতি অব্যাহত রাখতে সাংহাইতে একটি নতুন মোটরগাড়ি ব্যাটারি প্ল্যান্টের পরিকল্পনা করছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…