বিনোদন

নিখিল-নুসরত বিবাহে বিতর্ক! আরও বড় পদক্ষেপ নিলেন অভিনেত্রী

নুসরত-নিখিল বিতর্কে একের পর এক মোড় চলেই এসেছে। এখন দুজন দুজনকে এক্কেবারে সহ্য করতে পারছেননা। এদিকে দুবছর আগে ২০১৯ সালে ১৯ শে জুন তুরস্কের বোদরুমে বেশ ধুমধাম করেই স্বপ্নের বিয়ে সারেন নুসরত জাহান ও নিখিল জৈন। কলকাতায় এসে এক পাঁচতারা হোটেলে রিসেপশনের ব্যবস্থা করেন নুসরত-নিখিল। এই বিয়েতে দুই পরিবার আর টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি এসেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিয়ে সম্পন্ন করে নববধূ সাজে হাতে শাখা পলা আর মাথা ভর্তি সিঁদূর পড়ে পার্লামেন্টে শপথ গ্রহণ করেন। শপথ নেওয়ার পর একাধিক ছবি ছিল নিখিল জৈনের সাথে ভাইরাল হয়।

বিয়ের দুবছর হওয়ার আগে গত বছর ডিসেম্বর থেকে আলাদা থাকা শুরু করেন নুসরত আর নিখিল। বুধবার তিনি একটি বিবৃতি জারি করে তা প্রকাশ্যে এনেছেন। তিনি বলেন, আইন অনুযায়ী তিনি কোনোদিন বিবাহিতই নন। তুরস্কে তুরস্কের বিবাহ আইন অনুযায়ী এটা অবৈধ। হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রেশনও হয়নি।ফলে এটা আইনত সিদ্ধ নয়।তাঁরা এতদিন লিভ ইন সম্পর্কে ছিলেন। এদিকে অভিনেত্রীর সাংসদ পত্রে লেখা তিনি নাকি বিবাহিত। তখনই নেটিজেনদের একাংশের প্রশ্ন তিনি যদি অবিবাহিত তাহলে এতদিন কি ছিল। এরপর নুসরতের এক একটি বিবাহিত চিহ্ন থাকা ছবি এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই ভাইরাল হয়।

নুসরত আর নিখিলের এই তরজার মধ্যে গত কাল নুসরত আরো এক কাজ করে বসলেন। গত কাল নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে তুরস্কের হওয়া বিয়ের নানান মুহূর্ত মুছে দিলেন। এমনকি রথযাত্রায় ইসকনের মন্দিরে নিখিল ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ভাইরাল হওয়া ছবিরও দেখা মিলল না। সুরুচির দুর্গাপুজোতে একসাথে ঢাক বাজানোর ছবি, রেড রোডে মায়ের প্রতিমার নিরঞ্জনের নানান ছবি উধাও। শুধুমাত্র হানিমুনে নিখিলের তুলে দেওয়া কয়েকটি ছবিই রেখেছেন নুসরত।

নুসরতের উত্তরের জবাবে নিখিল জৈন জানান, ‘তাঁর বিরুদ্ধে নুসরত যা অভিযোগ এনেছে তা শুনে খারাপ লাগল, মানুষ হিসাবে খারাপ লাগারই কথা, কিন্তু আমি ওঁর বিরুদ্ধে কিছু বলতে চাই না। যা হয়েছে তা সকলের সামনে ঘটেছে।’ বিয়ে হয়েছে কি হয়নি সেটা এবার আদালতই সিদ্ধান্ত নেবেন। তিনি আরো বলেন,  ‘যদি নুসরতের কাছে তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে তো সেই প্রমাণ সামনে আনুক, আপনারাও দেখবেন, তিনিও দেখবেন। তবে তিনি এও বলেন যদি তিনি ভুল হতেন তাহলে নিজের থেকে আদালতে যেতেননা। সব তথ্য তিনি জমা দিয়েছেন বাকিটা আদালতই সিদ্ধান্ত নেবে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026