টেক বার্তা

Whatsapp-এর মাধ্যমে রিচার্জ করুন Jio, জানুন পদ্ধতি

করোনা লকডাউনের কারণে এখন বাইরে গিয়ে রিচার্জ করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।তাই জিও এবার একটি আকর্ষণীয় ফিচার নিয়ে এল গ্রাহকদের জন্য। Whatsapp য়ের মাধ্যমে নিজের এবং অন্যদের নাম্বারে রিচার্জ করতে পারবেন সিমকার্ড হোল্ডাররা। কিন্তু কীভাবে? Reliance Jio র একটি Whatsapp Chatboard রয়েছে যার নাম জিওকেয়ার। এই জিও কেয়ারের নম্বরে (৭০০০৭৭০০০৭) Whatsapp য়ে একবার ‘হাই’ লিখে পিং করুন। এবার মেন মেনু অপশনে গিয়ে ‘জিও সিম রিচার্জ’ মোডে ক্লিক করে সিলেক্ট করুন। পেমেন্টের জন্য গুগল পে, পেটিএম,অ্যামাজনপে,ফোনপে সহ একাধিক ই-ওয়ালেটের অপশন পাবেন গ্রাহকরা।

শুধু রিচার্জ‌ই নয়, JioCare Chatboard য়ে আর‌ও একাধিক সুবিধা পাবেন গ্রাহকরা।কোভিড-১৯ সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে এই চ্যাটবোটের মাধ্যমে। এলাকার পিনকোড নিয়ে কাছাকাছি ভ্যাকসিনেশন সেন্টারের খোঁজ পেতে পারবেন এই কেয়ারের মাধ্যমে। মেন মেনু থেকে ‘কোভিড ভ্যাকসিন অ্যান্ড ইনফো’ অপশন সিলেক্ট করে নিলে কিংবা ‘ভ্যাকসিন ইনফো’ অপশনে ক্লিক করলে প্রয়োজনীয় তথ্য পাবেন ইউজাররা।

সিম পোর্ট করাতে চাইলে সেই আবেদনও করা যাবে এই হোয়াটসঅ্যাপ চ্যাটবোটের মাধ্যমে। জিও সিম রিচার্জ করা ছাড়া নতুন রিলায়েন্স জিও সিমের জন্য আবেদন‌ও করতে পারবেন গ্রাহকরা। জিও কেয়ারের মাধ্যমে জিও-ফাইবার ইন্টারনেট, জিও মার্ট এবং আন্তর্জাতিক রোমিংয়ের পরিষেবাও পাওয়া যাবে। আপাতত হিন্দি ও ইংরাজি এই দুই ভাষায় পরিষেবা মিললেও পরবর্তীতে আর‌ও কিছু আঞ্চলিক ভাষা যোগ করার কথা রয়েছে জিও কেয়ারে।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026