রাজ্য

আজ থেকে বৃষ্টি বাড়বে, দুই-একদিনের মধ্যে বাংলায় প্রবেশ করছে বর্ষা

আগামীকাল বঙ্গে প্রবেশ করছে মৌসুমী বায়ু। জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। আগামী শনি এবং রবিবারের মধ্যে এই পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করছে বলে খবর। অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল অথবা পরশু দিন সকাল থেকেই।

তবে এবারে শুধুমাত্র বর্ষা নয়, সম্ভাবনা আছে ভরা কোটাল এর। এর আগেও যশ ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়ে ভরা কোটাল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা অত্যন্ত ক্ষতিগ্রস্থ করে দিয়েছিল। আবারো ভরা কোটাল এর আশঙ্কায় দিন গুনছে উপকূলবর্তী এলাকার মানুষ।

অন্যদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে আজকে ২ ডিগ্রি কম। মৌসুমী বায়ুর প্রভাবে এই তাপমাত্রা হ্রাসের ঘটনা বলে জানা যাচ্ছে। শুধু তাই না, ৪৮ ঘন্টা আগে এই তাপমাত্রা ছিল ৩ ডিগ্রী বেশি। সেখান থেকে এই তাপমাত্রার হ্রাস বেশ স্বস্তি বলা যেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বর্ষা যদি পশ্চিমবঙ্গে প্রবেশ করে তাহলে এই তাপমাত্রা আরো নামবে।

তবে যশ পরবর্তী সময়ে উপকূলবর্তী এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ভরা কোটাল এর প্রভাবে। এবারের বৃষ্টির পরেও অমাবস্যার ভরা কোটাল এর সম্ভাবনা রয়েছে। এর ফলে আতঙ্কে দিন কাটছে উপকূলবর্তী এলাকার মানুষের। বহু বাড়ি ইতিমধ্যেই জলের তলায় তলিয়ে গিয়েছিল। আবারো যদি ভরা কোটাল আসে তাহলে নদী তীরবর্তী এলাকার মানুষের সমস্যা বাড়বে বৈ কমবে না। সবমিলিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস একদিকে যেমন স্বস্তির অন্যদিকে আবার বেশ ভয়েরও বটে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026