দেশ

আজ বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ! কোথায়, কখন, কীভাবে দেখবেন

আজকেই হতে চলেছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ। বৃহস্পতিবার ভারত এবং গোটা উত্তর গোলার্ধ থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। আমেরিকার মহাকাশ সংস্থা নাসার তরফ থেকে জানানো হয়েছে ভারত থেকেও চাক্ষুষ করা যাবে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ। তবে ভারতের সব জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে না এবং খুব কম সময়ের জন্য এই গ্রহণ স্থায়ী হবে ভারতে। বরং বছরের প্রথম সূর্যগ্রহণ দেখতে পাবেন রাশিয়া, গ্রীনল্যান্ড এবং কানাডার মানুষেরা।

তার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাংশ, আলাস্কা, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং উত্তর আফ্রিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অধিকাংশ অঞ্চল থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। ভারতের লাদাখ এবং অরুণাচল প্রদেশ থেকে দেখা মিলবে আংশিক বলয়ের। অরুণাচল প্রদেশের দিবাং অভয়ারণ্য অঞ্চল থেকে এই সূর্য গ্রহণের একটা অংশ দেখা যাবে। দুপুর ১টা ৪২ মিনিটে গ্রহণ শুরু হচ্ছে এবং এই গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা ৪১ পর্যন্ত। বিকেল ৪ টে ১৬ মিনিট সঠিক বলয় দেখা যাবে।

ভারতে এই সূর্যগ্রহণের সামান্য কিছু অংশ দেখা যাবে বিকেল ৫.৫২ (অরুণাচল প্রদেশ) এবং সন্ধ্যা ৬.১৫ (লাদাখ) থেকে। এছাড়াও, নাসার তরফ থেকে জানানো হয়েছে, এই সূর্যগ্রহণ পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করবে। এই কারণে এই সূর্য গ্রহণে রিং অফ ফায়ার অর্থাৎ সূর্যের অগ্নি বলয় দেখা সম্ভব হবে। nasa.gov/live থেকে এই সূর্যগ্রহণ আপনারা লাইভ দেখতে পাবেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026