বিজেপি ও এনডিএ যদি তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম আগে ঘোষণা করতো তাহলে হয়তো আরেকটু ভেবে প্রার্থী ঘোষণা করা যেত। এরকমটাই মন্তব্য করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে সেই মন্তব্যকে সমর্থন করলেন বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশোবন্ত সিনহা। কার্যত এই সমর্থনের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন তিনি মমতার পাশেই আছেন এবং তিনি এই মন্তব্যে কোনোভাবেই ক্ষুণ্ণ হননি।
সিনহা বলেছেন, যদি বিজেপি জোট তাদের প্রার্থীর নাম আগেই ঘোষণা করে দিত তাহলে হয়তো এবারে বিরোধীদের পক্ষ থেকেও তপশিলি জাতি ও উপজাতির কেউ একটা প্রার্থী হতেন। তিনি আরো বলছেন, “আমি অতীতেও বলেছি, রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন হওয়া উচিত নয়। সর্বসম্মত ভাবে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী বেছে নেওয়া উচিত। সুতরাং, মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কিছু বলেননি। দেশে সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য এই যে নির্বাচন হচ্ছে, তার দায় সম্পূর্ণ শাসকদলের।
তবে, রাষ্ট্রপতি নির্বাচনের নিরিখে খুব একটা ভালো জায়গায় নেই যশোবন্ত সিনহা। দ্রৌপদী অনেকটাই এগিয়ে আছেন। এই জায়গায় দাঁড়িয়েই ইসকনের রথের উদ্বোধনের দিন মমতা বলেছেন, “আগে দ্রৌপদীর নামই বলেনি। আগে থেকে যদি বিজেপি জানাত যে একজন আদিবাসী মহিলাকে তারা প্রার্থী করছে তা হলে আমরাও চেষ্টা করতাম। বৃহত্তর স্বার্থে আমরা ১৭টা দল মিলে একটা সিদ্ধান্ত নিতে পারতাম। ঐকমত্যের ভিত্তিতে হতেই পারত। কিন্তু বিজেপি শুধু আমাদের সাজেশনটা জানতে চেয়েছিল, ওদের সাজেশনটা জানায়নি।”
Key Points Maura Higgins arrived at SiriusXM Studios in New York City in a striking…
Key Points ChatGPT 5.4 introduces stronger reasoning power for multi-step, complex tasks. The model emphasizes…
Key Points BTS will stage a global livestream concert, BTS the Comeback Live | Arirang,…
Key Points Apple unveiled new devices this week, including the iPhone 17e, MacBook Neo, and…
Key Points Model Brooks Nader was spotted in Los Angeles wearing a fully sheer golden…
Key Points Demi Lovato attended the 37th GLAAD Media Awards in Beverly Hills on March…