সৌন্দর্য

Yellow Teeth Remedy: ঘরোয়াভাবে এই তিনটি পদ্ধতিতেই হলুদ দাঁতের সমস্যা দূর করতে পারেন, বিস্তারিত জানুন

বর্তমান যুগে দাড়িয়ে দাঁতের সমস্যা রয়েছে বহু মানুষের। গাম ব্লিডিং থেকে শুরু করে দাঁতে ব্যথা কিংবা হলুদ দাঁতের সমস্যায় ভুগতে দেখা যায় অনেককেই। বিশেষ করে এই হলুদ দাঁতের সমস্যার জন্য অনেকসময় অনেককেই একাধিক জায়গায় অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়তে হয়। তবে এই সমস্যা একদিনের মধ্যেই দূর করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে। আর এই নিবন্ধের সূত্র ধরেই সেই প্রসঙ্গে আলোচনা করা হল।

১) বেকিং সোডা ও লেবু: একটি ছোট পাত্রে অল্পপরিমাণে বেকিং সোডা ও পাতিলেবুর রস নিয়ে ভালো করে মিশিয়ে ফেলুন। এরপর ব্রাশ দিয়ে সেই মিশ্রণ দাঁতে ভালো করে ঘষে দুই থেকে তিন মিনিট রেখে দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। তফাৎ চোখে পড়বে নিজেরই। উল্লেখ্য, বেকিং সোডা সোডিয়াম বাই-কার্বনেট। এটি দাঁতের উপরিভাগের হলদেটে দাগ দূর করতে সহায়তা করে। অন্যদিকে লেবুর রস অ্যাসিডিক প্রকৃতির, যা দাঁতের হলদেটে ভাব দূর করতে পারে নিমেষেই। আর সেই কারণবশতই যদি এই দুটি বস্তুকে একসাথে মিশিয়ে দাঁতের উপর প্রয়োগ করা হয়, তা খুব স্বাভাবিকভাবেই কার্যকরী হবে।

২) নারকেল তেল: নারকেল তেলে লরিক অ্যাসিড বর্তমান। এটি প্লাক সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দূর করতে কার্যকরী। আর সেই কারণেই অল্পপরিমাণে নারকেল তেল নিয়ে সেটি দাঁতে ভালো করে ঘষে কিছুক্ষণ রেখে দিন। এরপর ভালো করে দাঁত মেজে নিলেই তফাৎ নজরে আসবে।

৩) নুন, লেবু ও কলার খোসা: নুন দাঁতকে এক্সফোলিয়েট করে। লেবুর রস অ্যাসিডিক প্রকৃতির। কলার খোসা দাঁতের ক্ষেত্রে স্ক্রাবের কাজ করে। এক্ষেত্রে যদি এই তিনটি জিনিসকে একসাথে ব্যবহার করা যায় তাহলে দাঁতের হলদেটে ভাব দূর হতে পারে খুব কম সময়ই।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

Brooks Nader Embraces Summer 2026 in Bold Agua Bendita Bikini Look

Key Points Model Brooks Nader showcased a vibrant Agua Bendita bikini in a beachside Instagram…

March 6, 2026

Sofía Vergara Stuns in Sheer Statement Look During Paris Appearance

Key Points Sofía Vergara turned heads in Paris with a daring completely sheer black turtleneck.…

March 6, 2026

Camila Cabello Marks 29th Birthday With Relaxed Halter Top Look on Instagram

Key Points Camila Cabello celebrated her 29th birthday with a personal Instagram photo carousel. She…

March 6, 2026

Charli D’Amelio Turns Heads in Bold Backless Dress at Milan Fashion Week

Key Points Charli D’Amelio showcased a striking black backless slip dress during Milan Fashion Week.…

March 6, 2026

Donald Trump’s Iran Remarks Overshadow Lionel Messi’s White House Visit

Key Points A March 5 White House ceremony honoring Lionel Messi and Inter Miami’s 2025…

March 6, 2026

Leonardo DiCaprio and Jennifer Lawrence Transform for Martin Scorsese’s What Happens at Night

Key Points First set photos from Martin Scorsese’s new film What Happens at Night reveal…

March 6, 2026