ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আপনিও হতে পারেন কোটিপতি, জেনে নিন কোথায় কিভাবে আপনাকে বিনিয়োগ করতে হবে

কমপক্ষে ১ কোটি টাকার বিশাল পোর্টফোলিও রয়েছে এমন অনেক বিনিয়োগকারী আছেন যারা ৫০ বছর বয়সে তাদের পোর্টফোলিওর মূল্য অনেকাংশে হারিয়ে ফেলেছেন। একটা মোটা টাকা তৈরি করতে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ তো প্রয়োজন। তবে সবথেকে বড় ব্যাপার হলো, ৩৫ থেকে ৪৯ বছরের মধ্যে একজন মানুষের সব থেকে বেশি সম্পদ সৃষ্টি হয়। তাই এই বয়সের মধ্যে বিনিয়োগকারীকে ভালোভাবে বিনিয়োগ করা উচিত। সেবি দ্বারা নির্ধারিত বিনিয়োগ উপদেষ্টা তহবিলের একটি জরিপের মাধ্যমে এই বিশেষ বিষয়গুলি সামনে এসেছে। এই জরিপে অংশগ্রহণ করেছিলেন প্রায় দুই হাজার জন মানুষ, যাদের মধ্যে শতভাগই ভারতীয়। সমীক্ষায় দেখা গেছে প্রায় ৫০ শতাংশ বিনিয়োগকারী চার বছরেরও কম সময় ধরে স্টক মার্কেটে নিজেদের বিনিয়োগ বজায় রেখেছেন। অন্যদিকে ১২% লোক এমন ছিলেন, যারা এক বছরেরও কম সময়ের জন্য স্টক মার্কেটে বিনিয়োগ করেছিলেন। অর্থাৎ, প্রায় ৬২ শতাংশ মানুষ পুরো ব্যবসার চক্রটা এখনো পর্যন্ত দেখে উঠতে পারেননি। তবে বাকিরা শেয়ার মার্কেটের হাল হকিকত মোটামুটি ভালোভাবেই বোঝেন বলেই ধরে নেওয়া যেতে পারে। ব্যবসা চক্র সেই সময় সক্রিয় হয় যখন, অর্থনৈতিক মন্দার পর বাজার নতুন করে উঠতে শুরু করে। আর এই বুম পিরিয়ড প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর পর্যন্ত স্থায়ী থাকে। যদি মন্দার সময়ে স্টকে বিনিয়োগ করা হয়, এবং বুম পিরিয়ডে রিটার্ন পাওয়া যায়, তাহলে আপনার অর্থনৈতিক শ্রী বৃদ্ধি হবে ব্যাপক।

এই ব্যাপারে অর্থনৈতিক বিশেষজ্ঞ মনিশ গোয়েল বলছেন, “অনেক লোক এমন আছেন যাদেরকে প্রথম প্রজন্মের বিনিয়োগকারী বলা যেতে পারে। এ পিছনে অনেক কারণ থাকে। ডিসকাউন্ট ব্রোকারেজ থেকে শুরু করে প্রযুক্তিভিত্তিক বিনিয়োগ প্লাটফর্ম, সাশ্রয়ী মূল্যের উচ্চগতির ইন্টারনেট, আর্থিক শিক্ষার প্রসার, ক্রমবর্ধমান আয় এবং মানুষের ক্রমবর্ধমান স্বপ্ন এর পিছনে মূল ভূমিকা পালন করে।” সমিক্ষায় আরো জানা গেছে, ৩৫ বছরের পরে যারা বিনিয়োগের বাজারে আসেন, তারা সরাসরি শেয়ারে বিনিয়োগ করতেই বেশি পছন্দ করেন। ভালো বিনিয়োগযোগ্য তহবিলের প্রাপ্যতা, এবং বৃহত্তর দায়িত্ববোধ, সব মিলিয়েই শেয়ার মার্কেট একটু ম্যাচিওর মানুষদের জন্য বেশি আগ্রহের হয়ে ওঠে।

গবেষণা রিপোর্টে আরও বলা হয়েছে, সাধারণত বিশ্বাস করা হয় যে বয়সের সাথে সাথে স্টকে বিনিয়োগ বৃদ্ধি করা উচিত। অর্থাৎ ৩৫ বছরের বেশি বয়সের বিনিয়োগকারীরা সাধারণত স্টকে বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন। তবে প্রবীণ নাগরিক যারা রয়েছেন অর্থাৎ ষাট বছরের বেশি যাদের বয়স তারা কিন্তু সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে বেশি স্বচ্ছন্দ। তার কারণ অবশ্যই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা। তিন বছরের জন্য একটি শেয়ারে টাকা রাখলেও, বেশিদিন ধরে একটি শেয়ারেই বিনিয়োগ করে রাখা তারা বিশেষ পছন্দ করেন না।

তবে এর পাশাপাশি, ভারতে এমন অনেক মানুষও আছেন যারা তহবিল তৈরির জন্য স্টক মার্কেটে বিনিয়োগ করতে পছন্দ করেন। সমীক্ষায় অংশ নেবার ৫৭ শতাংশ মানুষ বলেছেন, তারা একটি নির্দিষ্ট নিয়মে স্টকে বিনিয়োগ করতে চান কারণ তারা তাড়াতাড়ি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ তাদের কম সময়ের মধ্যে একটা বিশাল তহবিল তৈরি করতে হবে, যাতে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। অন্যদিকে ২৫ শতাংশ মানুষ এমন রয়েছেন, যারা নিজেদের লাইফ স্টাইল আপডেট করার জন্য বিনিয়োগে ইচ্ছুক। তবে হ্যাঁ মেট্রো শহরের মানুষের অবশ্যই বাজারের উত্থান পতন নিয়ে বেশি সচেতন। বিশেষজ্ঞরা বলছেন, যদি বাজারের উত্থান পতনের একটা জ্ঞান থাকে, তাহলে যেকোনো ব্যক্তি ভালোভাবে বিনিয়োগ পরিকল্পনা করতে পারেন। প্রথমবার হয়তো তিনি ক্ষতির সম্মুখীন হবেন, তবে পরে নিশ্চিতভাবে একটা না একটা সময়ে তিনি লাভ দেখবেনই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026