গেরুয়া শিবিরে যোগদানের পর বারবার শাসক দলের বিরুদ্ধে, ঘাসফুল শিবিরের নেতাদের বিরুদ্ধে, এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার জনসভা থেকে এই আক্রমণের পালটা উত্তর দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইদিন তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন,”এক বাপের ব্যাটা হলে ডায়মন্ড হারবার দখল করে দেখাক।” দাঁতনের সভা থেকে উত্তর ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
দল পরিবর্তনের পরই একুশের নির্বাচনকে টার্গেট করে প্রচার শুরু করে দিয়েছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কয়েকটি র্যালি করেছেন তিনি। করেছেন কয়েকটি সভাও। বারবার নিশানা করেছেন তিনি শাসকদলকে। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন তিনি, আগামী বিধানসভায় এক নম্বর হতে চলেছে ভারতীয় জনতা পার্টি। দ্বিতীয় স্থান পাবেন মুখ্যমন্ত্রী। পালটা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন,”বাকি ৪১ টা বাদ, ক্ষমতা থাকলে শুধু তার এলাকা দখল করে দেখাক তারা। এইদিন দাঁতনের সভা থেকে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, ডায়মন্ড হারবারে অর্থাৎ তৃণমূল সাংসদের গড়ে সভা করবেন। হুঙ্কার দিয়ে বলেন,”তৃণমূলকে উপরে ফেলতে হবে একেবারে।”
এইদিন হেস্টিংসে সাংসদ সুনীল মণ্ডলের গাড়িতে হামলার বিষয়ও তুলে ধরে শাসক শিবিরকে তুলোধোনা করেন শুভেন্দু। তার বক্তব্য,”গতকাল আমরা হেস্টিংসে গিয়েছিলাম। সেখানে জেহাদিদের মতো একদল সুনীল মণ্ডলের গাড়ি ভাঙচুর করে। আমি ঢোকার সময় কিছু করেনি। কিছু করার সাহস পায়নি। বের হচ্ছিলাম যখন, তখন পিছন থেকে আওয়াজ দেয়। ওসব আমাকে করে কোনও লাভই নেই।” এইদিনের সভা থেকে রাজ্যের বেকারত্ব প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন শুভেন্দু। আবারও অভিযোগ করেন, কেন্দ্রের সমস্ত প্রকল্প নিজের নামে চালানোর চেষ্টা করছে বাংলা। বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কেন্দ্রের সমস্ত কাজ। যার জেরে ভুগতে হচ্ছে সাধারণ জনতাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…