বিনোদন

মাকে ছেড়ে থাকতে মন খারাপ ইউভানের, একরত্তি ‘রাজপুত্র’-এর ছবি শেয়ার করলেন শুভশ্রী

ইতিমধ্যেই সাতমাসে পা দিয়েছে দুষ্টু ‘রাজপুত্র’। গত মাসেই তার ছয় মাসের জন্মদিন পালিত হয়েছে। ছয় মাসের ইউভান(yuvan)-এর জন্য তার বাবা রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও মা শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly) নিয়ে এসেছিলেন হাফ বার্থডে কেক। বার্থডে কেকের উপর ইংরাজিতে লেখাও ছিল ‘Half’ শব্দটি। ইউভানের নামের প্রথম ইংরাজি শব্দ ‘y’ খোদাই করা ছিল। আকাশী রঙের কেকের উপর ছোট উট আইসিং করা ছিল। কিন্তু ইউভান ব্যাজার মুখে কেকের দিকে তাকিয়ে ছিল। হোক না হাফ বার্থডে, তাই বলে কেকও আধখানা! রাগ তো হবেই! শুভশ্রী ইউভানের জন্মদিনের ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। নেটিজেনরাও ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে শুধু হাফ কেকেই কি সীমাবদ্ধ থাকতে পারে ‘রাজপুত্র’ ইউভানের জন্মদিন? তাই তার বাবা রাজ তাকে দিলেন একটি বিশেষ উপহার। দেশের একটি প্রথম সারির বিমান সংস্থার উড়ানের ছাড়পত্র ইউভানকে উপহার হিসাবে দিলেন রাজ। রাজ নিজেই টুইটারে এই কথা শেয়ার করে ইউভানের পাসপোর্টে বিমান সংস্থার কর্তৃপক্ষের লেখা শুভেচ্ছাবার্তার ছবি পোস্ট করেছেন। বিমান সংস্থার কর্তৃপক্ষ ইউভানকে বিমানের টিকিটের সঙ্গে একরাশ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, আগামী দিনে ইউভান নিশ্চয় তাঁদের সফরসঙ্গী হবে।

বিমান সংস্থার ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, দুই বছর বয়সের বেশি ও বারো বছর বয়সের কম শিশুরা যাতে একা উড়ানে সফর করতে পারে, তার জন্য বিমান সংস্থাটির তরফে এই আয়োজন করা হয়েছে। তবে কোনও পূর্ণবয়স্ক যাত্রী তাঁর পরিবারের খুদে সদস্যকে এই টিকিট উপহার দিতে পারেন। ফলে দুই বছর বয়স না হওয়া পর্যন্ত আপাতত ইউভান বিমানে সফর করতে পারবে না বলে জানা যাচ্ছে।

অপরদিকে ধীরে ধীরে বড় হয়ে উঠছে ‘রাজপুত্র’। সম্প্রতি রাজ ইন্সটাগ্রামে ইউভানের একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ইউভানকে টেবিলে ভর দিয়ে উঠে দাঁড়াতে দেখা যাচ্ছে। ‘হাম্পটি ডাম্পটি’ গানের সঙ্গে বিভিন্ন মুখভঙ্গীও করছে সে। রাজ হালিশহরের বাড়িতে থাকলেও ইউভানের প্রত্যেক মুহূর্তের ছবি ও ভিডিও শুভশ্রী হোয়্যাটসঅ্যাপ করছেন রাজকে। ইউভানের এই ভিডিওটি শেয়ার করে রাজ নিজেই সেই কথা লিখে শুভশ্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

কিন্তু করোনা আবারও ফিরে এল চক্রবর্তী পরিবারে। গত বছর করোনায় প্রাণ হারিয়েছেন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী (krishnashankar chakraborty)। সেই সময় রাজের শরীরেও পাওয়া গিয়েছিল করোনার ভাইরাস। গত বছর শুভশ্রী অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন শুভশ্রীও। তিনি আরবানাতেই হোম আইসোলেশনে রয়েছেন। এখনও অবধি সুস্থ রয়েছে ইউভান। কিন্তু কখনও কোনো শিশু কি তার মা-কে ছেড়ে থাকতে পারে? তাই ইউভানের মন খারাপ মায়ের কাছে যেতে না পেরে। শুভশ্রীরও মন খারাপ ইউভানকে কাছে না পেয়ে। ফলে শুভশ্রী ইউভানের একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, মাকে ছাড়া তাকে আর কতদিন থাকতে হবে!

Anirban Kundu

Recent Posts

সাপ্লিমেন্টারি লিস্টে বড় ধাক্কা! এক ঝটকায় বাদ ১৩ লক্ষ নাম—আপনার নাম আছে তো?

সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা গেল, প্রায় ১৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।…

March 26, 2026

কাউন্টডাউন শুরু! ধোনির বিদায় নিয়ে যা বললনে সৌরভ গাঙ্গুলি, তোলপাড় ক্রিকেটমহল

আইপিএল শুরু হতেই আবারও জোরাল হয়েছে একটাই প্রশ্ন—এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ মরশুম? বছরের…

March 26, 2026

LPG GAS: ৩৫ দিন না হলে গ্যাস মিলবে না—ভাইরাল দাবিতে আতঙ্ক, জানুন আসল সত্য

হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর—এখন নাকি LPG সিলিন্ডার বুক করতে হলে…

March 26, 2026

SIR লিস্টে লাখ লাখ নাম উধাও—আপনার নাম কাটা গেছে নাকি? এখনই চেক না করলে মিস করবেন ভোট!

রাতারাতি প্রকাশ পেল SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, আর তা ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অনেকেই…

March 26, 2026

মাসে ৩০০০ টাকা পাবেন মহিলারা? ভোটের আগে শুভেন্দুর বড় ঘোষণা ঘিরে চর্চা তুঙ্গে

পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা আরও তীব্র। মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।…

March 26, 2026

ইলেকট্রিক স্কুটার কিনবেন? ভুল সিদ্ধান্ত নেবেন না—Suzuki e-Access না Honda Activa-e, কোনটা নিলে লাভ বেশি?

Suzuki e-Access ও Honda Activa-e—দুটি জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার, কিন্তু দুটির লক্ষ্য আলাদা। একটি প্রিমিয়াম ফিচার…

March 26, 2026