বিনোদন

মা-বাবার সঙ্গে ইউভানের প্রথম হলিডে, রোম্যান্টিক ছুটিতে ‘রাজ-শুভশ্রী’

সারাদিন কি আর বাড়িতে বসে ক্যামেরায় পোজ দিয়ে ছবি তুলতে ভালো লাগে? একটু ছুটিও তো চাই না কি? আফটার অল ‘রাজপুত্র’ বলে কথা।  তাই এবার সুপারস্টার ইউভান চক্রবর্তী ( yuvan Chakraborty) এবার তার মা শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly) ও বাবা রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-এর  সঙ্গে ছুটি কাটাতে গেলেন উলুবেড়িয়া। চারচাকায় চড়ে গেলেও করোনা পরিস্থিতি এখনও কাটেনি। তাই কাছাকাছিই ছুটি কাটাতে গেলেন তাঁরা। উলুবেড়িয়ার একটি অভিজাত রিসর্টে উঠেছেন রাজ, শুভশ্রী ও ইউভান। উলুবেড়িয়া থেকে শুভশ্রী কয়েকটি ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। তার মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে রিসর্টের বাইরে ইউভানের সঙ্গে খেলছেন।  শুভশ্রীর শেয়ার করা ছবিগুলি থেকে জানা গেছে, রিসর্টের বাইরে করা হয়েছিল লাঞ্চের ব্যবস্থা।  রাজ ও শুভশ্রীর বেড সাজানো হয়েছিল ফুলের পাপড়ি  দিয়ে। এছাড়া ছিল ওয়াইনের ব্যবস্থাও।  শুভশ্রী রাজের সঙ্গে একটি মিরর সেলফি নিয়েছেন। সেলফি এবং তার ব‍্যুমেরাং ভিডিও ইন্সটা স্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী। শুভশ্রীর শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

রাজ ও শুভশ্রীর একমাত্র পুত্রসন্তান ইউভানের জন্ম রাজের পরিবারে নিয়ে এসেছে একঝলক খুশির হাওয়া।  ইউভানের জন্মের আগে রাজের পরিবার এক নিদারুণ বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। করোনা আক্রান্ত  হওয়ার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান রাজ চক্রবর্তীর বাবা।  এইসময় অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী(mimi Chakraborty) রাজকে টুইট করে মন শক্ত করার পরামর্শ দেন। কার্যত রাজের পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।  এইসময় বেশ কিছুদিন তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে।  এই ঘটনার কিছু দিন পরেই জন্ম হয় ইউভানের।  রাজের পরিবারের সদস্যরা মেতে ওঠেন ইউভানকে নিয়ে।  ইউভান তার ঠাকুমা অর্থাৎ রাজের মা-কেও  শোক ভুলতে অনেকটা সাহায্য করে।  রাজ তাঁর মায়ের সঙ্গে ইউভানের একটি ছবি শেয়ার করে মজা করে বলেছেন, এবার তাঁর ভাগের আদরটা ইউভানের দখলে।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি‘। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত(parambrata)। মোবাইল গেমের প্রতি আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মের গল্প।  শুভশ্রীর গর্ভাবস্থার শুরুর দিকে এই ফিল্মের শুটিং শেষ হয়ে গিয়েছিল।  রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘প্রলয়’-এর পর আবারও এই ফিল্মে একসাথে কাজ করলেন পরিচালক রাজ ও অভিনেতা পরমব্রত জুটি। ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026