দুর্গাপূজার সময় টলিটাউনের নতুন স্টার ইউভানকে দেখা গিয়েছিল ছোট্ট ধুতি-পাঞ্জাবি পরে সাবেকি সাজে। কিন্তু ছোট্ট ইউভান পুজোমন্ডপে গিয়ে প্রায় ঘুমিয়েই কাটিয়েছিল। এবার ইউভানের দীপাবলি স্পেশ্যাল লুক দেখার অপেক্ষায় রয়েছেন নেটিজেনরা। ইউভানের জন্মের পর কেটে গেছে তিন মাস। ইউভানের তিন মাস বয়স উপলক্ষ্যে ইন্সটাগ্রামে রাজ শেয়ার করলেন স্ত্রী ও ছেলের ছবি। মায়ের কোলে শীতপোশাক পরা ছোট্ট ইউভানকে খুব মিষ্টি দেখতে লেগেছে। শুভশ্রীকে রাজ মাতৃত্বের শুভেচ্ছা জানিয়েছেন। নেটিজেনরাও রাজ ও শুভশ্রীকে অনেক ভালোবাসা জানিয়েছেন।
পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভানের জন্ম রাজের পরিবারে নিয়ে এসেছে একঝলক খুশির হাওয়া। ইউভানের জন্মের আগে রাজের পরিবার এক নিদারুণ বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান রাজ চক্রবর্তীর বাবা। এইসময় অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী রাজকে টুইট করে মন শক্ত করার পরামর্শ দেন। কার্যত রাজের পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এইসময় বেশ কিছুদিন তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। এই ঘটনার কিছু দিন পরেই জন্ম হয় ইউভানের। রাজের পরিবারের সদস্যরা মেতে ওঠেন ইউভানকে নিয়ে। ইউভান তার ঠাকুমা অর্থাৎ রাজের মা-কেও শোক ভুলতে অনেকটা সাহায্য করে। রাজ তাঁর মায়ের সঙ্গে ইউভানের একটি ছবি শেয়ার করে মজা করে বলেছেন, এবার তাঁর ভাগের আদরটা ইউভানের দখলে।
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি ‘। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত। মোবাইল গেমের প্রতি আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মের গল্প। শুভশ্রীর গর্ভাবস্থার শুরুর দিকে এই ফিল্মের শুটিং শেষ হয়ে গিয়েছিল। রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘প্রলয়’-এর পর আবারও এই ফিল্মে একসাথে কাজ করলেন পরিচালক রাজ ও অভিনেতা পরমব্রত জুটি। ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী।
সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা গেল, প্রায় ১৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।…
আইপিএল শুরু হতেই আবারও জোরাল হয়েছে একটাই প্রশ্ন—এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ মরশুম? বছরের…
হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর—এখন নাকি LPG সিলিন্ডার বুক করতে হলে…
রাতারাতি প্রকাশ পেল SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, আর তা ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অনেকেই…
পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা আরও তীব্র। মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।…
Suzuki e-Access ও Honda Activa-e—দুটি জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার, কিন্তু দুটির লক্ষ্য আলাদা। একটি প্রিমিয়াম ফিচার…