বিনোদন

Sonakshi Sinha: বরের কাছ থেকে ২ কোটি টাকার BMW উপহার পেলেন সোনাক্ষী সিনহা, ভাইরাল ছবি দেখুন

বিগত কয়েকদিন ধরে নিজের ব্যক্তিগত কারণে সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে রয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আসলে নিজ ধর্মের বাইরে গিয়ে বিয়ে করার ঘোষণা দিয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। আর এরপর থেকে ডিজিটাল প্লাটফর্ম হোক কিংবা সংবাদ শিরোনাম, সর্বত্রই আলোচিত হচ্ছেন বলিউডের এই তারকা অভিনেত্রী। আন্তঃধর্মীয় বিয়ের কারনে এই তারকা অভিনেত্রী এতটাই সমালোচিত হচ্ছেন যে, তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মন্তব্য গুলি বন্ধ রেখেছেন।

সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালের জুটি

এদিকে নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে হবু বর তথা জহির ইকবালের সাথে বিভিন্ন সময় বিশেষ মুহূর্ত উদযাপন করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করতেও দেখা গেছে এই তারকা অভিনেত্রীকে। আমরা আপনাদের বলি, বলিউডের প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনার কন্যা হওয়ার সুবাদে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে পরিচিতি লাভ করেছেন সোনাক্ষী সিনহা। ফলে বিয়ে নিয়ে নিজের সিদ্ধান্তের জন্য বারবার আলোচিত হচ্ছেন এই অভিনেত্রী।

সোনাক্ষী সিনহার প্রথম উপহার

যদিও সমস্ত আলোচনা ছাড়িয়ে গিয়ে জহির ইকবালের প্রথম উপহার পৌঁছে গেছে সোনাক্ষী সিনার হাতে। বিয়ের আগের এই সংক্ষিপ্ত মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে জহির ইকবাল তার হবু স্ত্রীকে বিশ্বের অন্যতম দামী গাড়ি অর্থাৎ BMW উপহার দিয়েছেন। জানা যাচ্ছে, BMW i7 সিরিজের গাড়ি নিজের হবু স্ত্রীকে উপহার দিয়েছেন জাহিদ ইকবাল।

BMW i7 সিরিজের এই গাড়ি

সম্প্রতি আলোচিত এই জুটির একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে তাদেরকে BMW চড়ে সময় উপভোগ করতে দেখা গেছে। বৈদ্যুতিক এই গাড়িটি জার্মানি গাড়ি নির্মাণ কোম্পানির অত্যাধুনিক সেডান বলে জানা গেছে। গাড়িটিতে সমস্ত অত্যাধুনিক সুবিধার সাথে নিরাপত্তার পাশাপাশি 101.7 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা একবার সম্পূর্ণ চার্জে 591 – 625 কিলোমিটারের চিত্তাকর্ষক রেঞ্জ অফার করে৷ যদি এই গাড়িটির দামের কথা বলি, তবে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই গাড়িটির এক্স শোরুম মূল্য ২.০৩ কোটি টাকা।

Kriti Lekha Shome

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026