বিনোদন

Mithai: সামনে এল নতুন ‘মিঠাই’, বদলে যেতে চলেছে সকলের প্রিয় মিঠাই রানী?

সম্প্রতি প্রকাশ পেয়েছে নতুন মিঠাই হিসেবে দেবোত্তমা সাহার ছবি। তবে এই ছবি প্রকাশ পেতে না পেতেই চমকে গেছেন অনেকে। অনেকে ভেবে বসেছেন হয়তো সৌমিতৃষার জায়গায় দেখা মিলবে দেবোত্তমার। তবে ঘটনাটা একেবারেই অন্যরকম। আসলে এবার থেকে বাঙালি দর্শকদের পাশাপাশি হিন্দিভাষীরাও উপভোগ করবেন মিঠাইয়ের দস্যিপনা।

জানা গেছে, জি টিভির পর্দায় মার্চ মাস থেকেই হিন্দিতে শুরু হতে চলেছে ‘মিঠাই’। বাংলা ধারাবাহিকের ইতিহাসে ‘মিঠাই’ অন্যতম ধারাবাহিক যে মাইলস্টোন গড়েছে। টানা ৪৪ সপ্তাহ ধরে নিজের এক নম্বর স্থান ধরে রেখেছিল এই ধারাবাহিক। তবে আপাতত স্টার জলসার ‘গাঁটছড়া’র অন্য এক নম্বর স্থান হারিয়েছে মিঠাই রানী। তবে এখনো দর্শকদের প্রিয় হিসেবে অনেকের থেকে অনেক এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক।

হিন্দিতে রিমেক করা হচ্ছে ‘মিঠাই’। হিন্দিতেও ধারাবাহিকের নাম একই রাখা হয়েছে। এমনকি মিঠাই ও সিদ্ধার্থের নামও পরিবর্তন করা হয়নি। হিন্দি ধারাবাহিকের পর্দায় মিঠাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে হিন্দি টেলিভিশন জগতের পরিচিত অভিনেত্রী দেবোত্তমা সাহাকে। তার বিপরীতে সিদ্ধার্থের চরিত্রে দেখা মিলবে আশীষ ভরদ্বাজের। ইতিমধ্যেই জি টিভির অফিশিয়াল পেজ থেকে প্রকাশ করা হয়েছে দুটি প্রোমো। সম্ভবত আগামী ১৪’ই মার্চ থেকে জি টিভির পর্দায় সোম থেকে শনি সন্ধ্যা ৭’টা সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।

এর আগে ‘মিঠাই’ ধারাবাহিক তামিলে রিমেক করার কথা ঘোষণা করেছিল জি তামিল। সেখানে ধারাবাহিকের নাম হয়েছিল, ‘নিনাইথালে ইলিক্কুম’। এই ধারাবাহিকে মিঠাইয়েরে চরিত্রে অভিনয় করছেন কন্নড় অভিনেত্রী সাথী শর্মা। আর সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে আনন্দ সেলভমকে। এই ধারাবাহিকে মিঠাইয়ের নাম বদলে রাখা হয়েছে ‘বোম্মি’। বলাই বাহুল্য, মিঠাই এখন বাংলার পাশাপাশি হিন্দি ও তামিল টেলিভিশন জগৎ রাজ করছে।

Devparna Acharya

Recent Posts

DA নিয়ে বড় চমক! ৩১ মার্চের আগেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কারা পাবেন জানুন

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে…

March 29, 2026

IPL 2026: চোটে বিপর্যস্ত KKR! প্রথম ম্যাচেই চমকপ্রদ একাদশ, দলে ঢুকছে নতুন মুখ

আইপিএলের প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। একের পর এক চোট সমস্যায়…

March 29, 2026

সোনার দামে রোলারকোস্টার! এক ঝটকায় বদলে গেল হিসাব—আজকের রেট দেখে চমকে উঠবেন

আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন আর ডলারের ওঠানামার মাঝে আবারও নাটকীয় মোড় নিল সোনার দাম। ২৯ মার্চ…

March 29, 2026

IPL 2026: শামি-চহালদের শেষ সুযোগ? এই ৫ বোলারের ভাগ্য নির্ধারণ করবে IPL-র এই মরশুম

আগামী দু’বছরে সাদা বলের ক্রিকেটে ভারতের সামনে বড় তিনটি মঞ্চ—২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ, ২০২৮…

March 29, 2026

গ্যাসের ঝামেলা শেষ? ৫ লক্ষ ইন্ডাকশন কুকটপ আনছে সরকার, বড় স্বস্তি মধ্যবিত্তের

যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানির বাজারে। বিশ্বজুড়ে এলপিজি সঙ্কটের আশঙ্কার মধ্যেই সাধারণ মানুষের…

March 29, 2026

৪ বছরের বকেয়া DA একসাথে! কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা—কে কত পাবেন জানুন এখনই

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০১৬ থেকে…

March 29, 2026