রাজ্য

প্রেক্ষাগৃহে ১০০% আসন ক্ষমতার অনুমোদন দিলেন মমতা, তোয়াক্কা করলেন না কেন্দ্রের নিষেধাজ্ঞার

করণা পরিস্থিতিতে সিনেমা হলে আসন সংখ্যা কমিয়ে ৫০% করে দেওয়া হয়েছিল। সেইমতো এতদিন ধরে সিনেমা হল চলছিল। কিন্তু এই পরিস্থিতিতে সিনেমা হল চালানো অত্যন্ত মুশকিল হয়ে যাচ্ছে বলে অভিযোগ জানাচ্ছিলেন সিনেমাহলের মালিকরা। এই মর্মে গত মঙ্গলবার কলকাতার সিঙ্গেল স্ক্রীন থিয়েটারের মালিকরা মমতা ব্যানার্জির (Mamata Banerjee) কাছে আবেদন জানিয়েছিলেন। আর এবারে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি নতুন ঘোষণা করলেন।

এই ঘোষণায় তিনি বলেছেন, এবার থেকে সিনেমা হলে ১০০% আসন ক্ষমতা অনুমোদন করা হবে। নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন,’এতদিন পর্যন্ত ৫০% আসন নিয়ে সিনেমা হল চলছিল। তবে এবারে চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় কে আমি বলে দিচ্ছি, একটা নোটিফিকেশন জারি করে দিতে যাতে সম্পূর্ণ হল ভরা যায়।”

প্রসঙ্গত, সোমবার তামিলনাড়ু সরকারের তরফে ১০০% দর্শক উপস্থিতির অনুমোদন দেওয়া হয়েছিল প্রত্যেকটি সিনেমা হলে। কিন্তু একটি বিবৃতি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের আওতায় ঘোষিত কেন্দ্রের নির্দেশিকা লংঘন করতে পারবে না কোন কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা রাজ্য। এই মর্মে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা মেনে চলতে হবে তামিলনাড়ু সরকার সহ দেশের সমস্ত রাজ্য সরকারকে। কিন্তু এই নির্দেশিকার কিছুক্ষণের মধ্যেই মমতা ১০০% আসন ক্ষমতার অনুমোদন দিয়ে দিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026