রাজ্য

“আমি বেঁচে থাকতে শেষ একটা পরিবর্তন দেখে যেতে চাই”, নন্দীগ্রাম থেকে বক্তব্য মুকুল রায়ের

আমি বেঁচে থাকতে আরও একটা পরিবর্তন দেখে যেতে চাই। নন্দীগ্রামের মাটি থেকেই এইদিন নতুন পরিবর্তনের ডাক দিলেন একদা নন্দীগ্রাম আন্দোলনে শাসক শিবিরের অন্যতম ভরসার মুখ মুকুল রায়( Mukul Roy)। এই দিন নন্দীগ্রামের বিজেপি সভা থেকে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন,”বেঁচে থাকতে দুনিয়ার শেষ পরিবর্তন টা আমি দেখে যেতে চাই।”

শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরে এই দিন নন্দীগ্রামে প্রথম সভা ডেকেছিলেন। সেই সভায় উপস্থিত ছিলেন মুকুল রায় (Mukul Roy), দিলীপ ঘোষ(Dilip Ghosh) এবং কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargya)। এদিন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন,”যদি নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দুর নেতৃত্বের কথা অস্বীকার করা হয়, তবে তা সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয়।”

বক্তব্য রাখতে গিয়ে এইদিন মুকুল রায় আরও বলেছেন,”আমি নন্দীগ্রামের মাটিতে বহুবার এসেছি। নন্দীগ্রামকে আমি চিনি। আমি জানি এখানকার মানুষ কি চায়।” এইদিন মুকুল রায় দাবি করেন,” একসময় নন্দীগ্রামের মানুষের জমি ঘর বাড়ি সব কেড়ে নিতে চেয়েছিল বাম সরকার। সেই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন শুভেন্দু। পরবর্তীতে তিনি যোগাযোগ রেখেছেন শহিদদের পরিবারের সাথে।” এইদিন মুকুল রায় দাবি করেন, এইবারেও আবার পরিবর্তনের হাওয়া বইছে।

এই বিষয়ে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি মুকুল রায় বলেন,”পরিবর্তনের হাওয়া উঠেছে আবার। সবার সামিল হতে হবে সেই সভায়। আমি আমার জীবনে দুনিয়ার শেষ পরিবর্তন টিকে দেখে যেতে চাই। ২০০৯ সালে দেখেছিলাম প্রথম পরিবর্তন। সিঙ্গুরের মাটি পবিত্র মাটি। এই মাটি থেকেই বাঁজাতে হবে পরিবর্তনের বাজনা।” এইদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, এই দিনেও সিঙ্গুর আন্দোলনে মমতার সাথ দেওয়ার জন্য আক্ষেপ করেন তিনি। এমন কি, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটাদের ফেরানোর জন্য প্রধানমন্ত্রীকেও অনুরোধ করা হবে বলে জানান মুকুল৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026