পলিটিক্স

নন্দীগ্রামে শুভেন্দুর সভায় ইট ছুড়েছে তৃণমূল, অভিযোগ বিজেপির

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভা তে আবারো উত্তেজনা ছড়াল। এবারে শুক্রবারসহ চলাকালীন সময়ে সভামঞ্চের ডানদিক থেকে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে আসতে থাকে বেশ কিছু ইট। এতে কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় বলে বিজেপি কর্তৃপক্ষ জানিয়েছে। মঞ্চে উপস্থিত বিজেপি নেতারা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। সভা শেষে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) বলেছেন, সবাই বাড়ি না পৌঁছানো পর্যন্ত আমি সভাস্থলে থাকবো।

নন্দীগ্রামে সভা ঘিরে ছিল এদিন টানটান উত্তেজনা। কৈলাস বিজয়বর্গীয় (Kailas Vijayvargiya) বলেছেন,” নন্দীগ্রামে গুলি চালানোর পর আডবাণী জির সঙ্গে প্রথম নন্দীগ্রামে ঢুকেছিলেন মমতা। এখন তিনি এনডিএ সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।” অন্যদিকে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী কে এদিন চাণক্য বলে সম্বোধন করেন কৈলাস। কৈলাস এদিন আরো বলেছেন,” নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তির বদলে পুরস্কার প্রদান করেছে মমতা ব্যানার্জির সরকার।”

এরপর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পতন আসন্ন। তৃণমূলের এমন অবস্থা যে পুলিশ দিয়ে দলের নেতাকে বাড়িতে আটকে রাখতে হচ্ছে পাছে বিজেপিতে যোগদান করে ফেলেন। এছাড়াও তিনি বলেন বিজেপি রাজ্যে আসলে সুশাসন প্রতিষ্ঠা করবে। সবার শেষে শুভেন্দু অধিকারী সংক্ষিপ্ত বক্তব্য রেখে বললেন, সূর্য ডোবার আগে আপনারা সবাই বাড়ি চলে যান। আজ সভায় ইট মেরে সভা পন্ড করার চেষ্টা করা হয়েছিল। আমি নিজে সিপিএমের বিরুদ্ধে লড়েছি। সিপিএম কিন্তু তৃণমূল কংগ্রেসের কোন সভাতে ঢিল ছোড়েনি।

এরপর শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ছিল তৃণমূলের। সেই সভা হয়নি, বরং সেই সভা তারিখ পিছিয়ে আগামী ১৮ তারিখ পৌঁছেছে। তাই আমরা ১৯ তারিখে পাল্টা সভা করব। ১৮ তারিখের সব প্রশ্নের উত্তর ঐদিন দেব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026