রাজ্য

“বাংলার ঐতিহ্য, সংস্কৃতিকে ঢাকার একের পর এক ষড়যন্ত্র করছে বিজেপি”, বক্তব্য পার্থের

বাংলার সর্ব স্তরে যে উন্নয়নমূলক কাজ করা হয়েছে তা আড়াল করতে ধ্বংসাত্মক রাজনীতির আশ্রয় নিয়েছে রাজ্যের পদ্ম শিবির। শুক্রবার হওয়া সাংবাদিক সম্মেলনে পদ্ম শিবিরের বিরুদ্ধে এই ভাবেই তপ দাগতে দেখা গেল রাজ্যের শাসক দলের অন্যতম নেতা তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই দিন সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) অভিযোগ আনেন,”বাংলাকে নিরন্তর পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রের উপেক্ষা এবং অবহেলা সত্ত্বেও রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে সাহসিকতার সাথে। যা যা উদ্যোগ নিচ্ছে, তাতেই বাঁধা দিচ্ছে বিজেপি।” এইদিন রাজ্যের শিক্ষামন্ত্রী দাবি করেন,”ওদের কোনও নির্দিষ্ট কর্মসূচি নেই। সকালে চা খেতে খেতে কি ভাবে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিতে কালি মাখাচ্ছে তারই চর্চা চলছে।”

এইদিন শিক্ষামন্ত্রী আরও বলেন, রাজ্য প্রশাসন মানুষের দরজায় গিয়ে শুনছে তাদের সমস্যার কথা। কেবল রাজ্য উন্নয়নের রূপরেখা নয়, তা শুধরাতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। মন্ত্রী এইদিন দাবি করেন, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথী প্রকল্প গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। সেই বিষয়ে বলতে গিয়ে এইদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন,”কোনও মুখ্যমন্ত্রীকে দেখা যায়নি এই রকম ভাবে লাইনে দাঁড়িয়ে কার্ড নিতে।”

রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে একের পর এক বাঁধা সৃষ্টি করছে বিজেপি শিবির, এমনটাই এইদিন অভিযোগ আনেন পার্থ। তার বক্তব্য,”বিরোধীদের কোনও অ্যাজান্ডা নেই। কেবল উন্নয়নের পথে ব্যাঘাত ঘটানোর প্রচেষ্টা। কেউ উন্নয়নের কথা বলেন না। অপসংস্কৃতির ধারাপাত রচনা করা হচ্ছে। আর খবরে ভেসে থাকতে বিরোধীরা করছে চক্রান্ত।

একই অভিযোগ তিনি তাদের বিরুদ্ধেও এনেছেন যারা দল পরিবর্তন করছেন। তার কথায়,”সারা দেশের তুলনায় বেকারত্ব কমেছে বাংলায়। স্বাস্থ্য সাথী প্রকল্পের ঐতিহাসিক সাফল্য অর্জন করা গিয়েছে। যারা দল পরিবর্তন করেছেন তাদের কোনও অ্যাজেন্ডা নেই।”

এইদিন বিজেপির বিরুদ্ধে সরাসরি আঘাত আনতে দেখা যায় রাজ্যের শিক্ষামন্ত্রীকে। তিনি বলেন,বিজেপি বাইরে থেকে এসে ভুল তথ্য দিয়ে ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। তা ছাড়া, সংবিধানের ওপর আঘাত ও আনা হচ্ছে। এইদিন পার্থ আরও অভিযোগ করেন, গণতান্ত্রিক বাহুবলের দ্বারা অভীষ্ট সিদ্ধি করার কৌশল তৈরি করেছে বিজেপি। বাংলা এগিয়ে যাবে এবং রাজ্যের মানুষ সাথে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026