রাজ্য

ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে অনুপস্থিত রুদ্রনীল, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বাড়িয়ে দিলেন জল্পনা

বুধবারই রাজ্যের শাসক শিবিরের সমালোচনায় সরব হয়েছিলেন তিনি। বাড়িয়েছিলেন বিজেপিতে যোগদান করার জল্পনা। তার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা আন্তর্জাতিক উৎসবে না যাওয়ার সিদ্ধান্ত নিতে দেখা গেল রুদ্রনীল ঘোষক। এই অনুষ্ঠান ছিল অনেকটাই বিশেষ। সেখানে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কিন্তু তা স্বত্বেও অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রুদ্রনীল। এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে ক্রমে বেড়েছে জল্পনা।

শুক্রবার তথা আজ নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তা উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং থাকার কথা ছিল বলিউড কিং শাহরুখ খানের। কিন্তু সেই অনুষ্ঠানের আগেই হল ছন্দ পতন। অনুষ্ঠানে আসলেন না রুদ্রনীল ঘোষ। যদিও তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার কাছের বন্ধু তথা কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ্য চক্রবর্তী। সেখানে না আসার কারণ হিসেবে এইদিন রুদ্রনীল জানিয়েছেন,”আমার কিছু ব্যক্তিগত কাজ আছে। সেই কারণে আমি উপস্থিত থাকতে পারছিনা। আমায় আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ।”

গত বুধবার ছিল অভিনেতা রুদ্রনীলের জন্মদিন। সেই দিনই রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে একটু ঘুরিয়ে মুখ খুললেন অভিনেতা। আর অন্যদিকে ঠিক তার পরে এইদিন সন্ধ্যা বেলায় তার বাড়িতে হাজির হলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা (Sanku Deb Panda)। রুদ্রনীলের জন্মদিন উপলক্ষে এইদিন তার হাতে ছিল একগুচ্ছ গোলাপও। দীর্ঘ সময় ধরে বৈঠক করেন দুইজন। সেই থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে রুদ্রনীলের (Rudranil Ghosh) বিজেপিতে যোগদান এখন কেবল সময়ের অপেক্ষা।

এইদিন রুদ্রনীল বলেন, শঙ্কুর সাথে আমার পরিচয় বহুদিনের। লোকসভা ভোটের আগেও বিজেপি নেতাদের সাথে কথা হয়েছিল আমার। আমি রাজনীতিতে ইচ্ছে প্রকাশ করলেই আবার যোগাযোগ করেন তিনি। তিনি কেবল আমার কাছে আমার ভাবনা জানতে চেয়েছেন। সাথে প্রস্তাব দেন কৈলাশ বিজয়বর্গীয়ের (Kailash Vijayvargiya) সাথে দেখা করার। আমি রাজি হয়েছি সেই প্রস্তাবে। তবে আমি এখনও কোনও সিদ্ধান্ত নেই নি।

বলা বাহুল্য, মুখে তিনি ব্যস্ততার কথা বললেও আন্তর্জাতিক চলচ্চিত্র ফ্যাস্টিভ্যালের খরচ নিয়ে বেশ অনেকটাই সরব হতে দেখা গিয়েছিল রুদ্রনীলকে। তিনি বলেন,”আমফান, করোনা এই সমস্ত অবস্থার পর কোটি কোটি টাকা খরচ করে এই অনুষ্ঠান করার কি যুক্তি আছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে আমার মনে। এর কিছুটা গরিবদের দিলে বোধ হয় ভালো হত।” তবে অন্যদিকে টলিউড অভিনেতা দাবী করেছেন যে এই অনুষ্ঠানে না থাকার সাথে তার রাজনীতি যোগের কোনও যোগ নেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026