২০২১ এর বিধানসভা ভোট কি তবে এগিয়ে আসছে? কেন্দ্রীয় নির্বাচনের তৎপরতা ভোট নিয়ে তুঙ্গে। আবারও রাজ্যে তথা বাংলায় আসতে চলেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। নির্বাচনের প্রস্তুতি ঠিক চলছে নাকি তা দেখতেই এবং ভোটের তালিকা নিয়ে ফের পর্যালোচনা করার জন্য ১২ এবং ১৩ জানুয়ারি কলকাতায় আসবেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন(Sudeep Jain)।
করোনা আবহে আগের বছর বিধানসভা ভোট হয়েছে বিহারে। এই রাজ্যে তবে কি ভোট হবে? সূত্র হতে জানা গিয়েছে যে, মে-তে নয়, এপ্রিলের শেষেই বাংলায় হবে বিধানসভা নির্বাচন। নির্বাচন দ্রুত সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতিতে ভিড় এড়িয়ে যেতে প্রয়োজনে বুথ অথবা বাড়ানো হতে পারে ভোট কেন্দ্রের সংখ্যাও, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দ্রুত হারে চলছে ভটার তালিকা সংশোধনের কাজও। নির্বাচন কমিশন হতে জানানো হয়েছে, ১৫ ই জানুয়ারি প্রকাশ করা হবে সংশোধিত ভোটারদের তালিকা। আর তার ঠিক ২ দিন আগে আবারও বাংলা সফরে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তার উদ্দেশ্য, নির্বাচনের প্রস্তুতি ঠিক চলছে নাকি খতিয়ে দেখা এবং ভোটারদের তালিকা পর্যালোচনা করা।
প্রসঙ্গত উল্লেখ্য, সাধারণত যখন ভোটের প্রস্তুতি চলে তখন নির্বাচন হতে খতিয়ে দেখতে আসলে , আগে তারা বৈঠক করেন জেলাশাসক এবং পুলিশ সুপার কমিশনারদের সাথে। স্বীকৃত জাতীয় এবং আঞ্চলিক দলগুলি প্রতিনিধির কাছে থেকে তাদের কথা শোনা হয়। এর আগে ডিসেম্বরে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছিলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সূত্রের খবর, সেবার মুখ্যসচিব ও দক্ষিণবঙ্গের জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। পর্যালোচনা করেছিলেন বিভিন্ন জেলার পুলিস ও নির্বাচনী আধিকারিকদের রিপোর্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…