পলিটিক্স

বিজেপিতে যোগদান করবেন তৃণমূলের আরো ১৬ জন বিধায়ক, বিস্ফোরক দাবি সুনীল মন্ডলের

রাজ্যের শাসকদলের বারে বড়োসড়ো ভাঙ্গনের ইঙ্গিত দিয়ে দিলেন সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mondal)। রবিবার একটি চা চক্রে যোগ দিয়ে তিনি বললেন আগামী আর কিছুদিনের মধ্যে বিজেপিতে যোগদান করবেন তৃণমূলের ১৬ জন সাংসদ। একইসঙ্গে কটাক্ষ করে বললেন,’ ভোটের ফল বের হলে আপনারা দেখতে পাবেন তৃণমূল একেবারে তিন নম্বরে নেমে গিয়েছে। পার্টিটার আর কোন অস্তিত্ব থাকবে না।’

তবে কারা কারা গেরুয়া শিবিরে যোগদান করবেন সেই বিষয়ে কিন্তু কিছু বলেননি সুনীল মণ্ডল। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে পূর্ব বর্ধমান আসন থেকে জিতেছিলেন সুনীল মণ্ডল। যদিও তিনি পরবর্তীতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) হাত ধরে অমিত শাহ (Amit Shah) এর সভাতে বিজেপিতে যোগদান করেন আনুষ্ঠানিকভাবে।

অন্যদিকে, বিজেপি সংসদ অর্জুন সিং মধ্যমগ্রামে একটি চা চক্রে যোগ দিয়ে বললেন,” বিজেপিতে খুব শীঘ্রই তৃণমূলের ২৬ জন সাংসদ যোগদান করবেন। আগামী ফেব্রুয়ারি মাস থেকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের সমস্ত পালা শুরু হবে। দেখতে পাবেন আগামী মার্চ মাসে মমতা সরকার অত্যন্ত সংকটে পড়ে গিয়েছে।” অর্জুন সিং এর দাবির পরে ঠিক একই রকম মন্তব্য করলেন বিজেপি নেতা সুনীল মণ্ডল। তবে তারা কেউ কে কে আসবেন বিজেপিতে সেই বিষয়ে কিছু বলেননি। তবে তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানা যায়নি এখনো পর্যন্ত। তবে এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026