পলিটিক্স

বিজেপির থেকে বড় শত্রু কেউ নয়, ২১ বিধানসভার আগে রাজনৈতিক দলগুলিকে পরামর্শ কৌশিক সেনের

বিধানসভা ভোট একেবারে দরজায় কড়া নাড়ছে। এর মধ্যেই রাজ্যে বিজেপিকে রুখতে সমস্ত রাজনৈতিক দলকে একসাথে জোরদারের আহ্বান দিলেন অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)। কৌশিক সেন এদিন বললেন,” দেশের আর্থসামাজিক ব্যবস্থা কে একেবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছে বিজেপি এবং আরএসএস। যে যাই রাজনীতি করুন না কেনো, আমি মনে করি এখন বিজেপি থেকে বড় শত্রু আর কেউ নেই। কংগ্রেস আর সিপিএম জোট এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন।”

একুশে বিধানসভায় আগে বাংলায় এসে সভা করে গিয়েছেন বিজেপি শীর্ষ নেতৃত্বের অনেকেই। অমিত শাহ (Amit Shah) থেকে শুরু করে জেপি নড্ডা (J P Nadda) সকলে রাজ্যে একবার না একবার হলেও আনাগোনা দিয়ে গিয়েছেন। এছাড়াও বাংলা এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত ( Mohan Bhagwat)। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) সহ আরো অনেকে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে লড়তে কংগ্রেস এবং সিপিএম জোট বেঁধেছে। এই জোটকে স্বাগত জানিয়েছেন কৌশিক সেন।

কৌশিক বাবু আরো বলেছেন,” ভারতীয় রাজনীতিতে যে রোগ একটি রাজনৈতিক দলকে কুরে কুরে খায় তৃণমূলে তার সবকিছুই আছে। কিন্তু তৃণমূল বিজেপির মত অতটা বিপদজনক নয়, এটা সত্য। তৃণমূলের মত শক্তি কিভাবে পরস্পরের মধ্যে ঘর্ষনে শেষ হতে পারে সেটা আমরা দেখতে পেয়েছি। বিজেপি কিন্তু তৃণমূলের মত আত্মকলহ পূর্ণ নয়, একটা রেজিমেন্টের পার্টি। তাদের একটা আদর্শ আছে। তাই প্রথমে শত্রুকে আগে চিহ্নিত করো।”

দিন কয়েক আগে, বাংলায় বিজেপি এবং সিপিএম এর মধ্যে জোট স্থাপন করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) জানিয়েছেন, বাংলায় বিজেপি এবং তৃণমূল এর বিরুদ্ধে একসাথে লড়বেন সিপিএম এবং কংগ্রেস। এই মন্তব্য কে সাধুবাদ জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। সুজন বলেছেন, বিজেপি এবং তৃণমূল এর বিরুদ্ধে সমস্ত শক্তি কে একসাথে হতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026