পলিটিক্স

তৃণমূল কর্মীদের স্রেফ ব্যবহার করছেন তৃণমূল নেতারা, দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজিব ব্যানার্জি

আবারো দলের বিরুদ্ধে বেসুরো হলেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী তথা ডোমজুড়ে বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। দলের বিরুদ্ধেবেসুরো হবার সঙ্গে সঙ্গে তার উপর লাগাম টানার চেষ্টা করেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তার সাথে দুই দফা আলোচনা করা হয়েছিল। কিন্তু সেই আলোচনার ফল কি রকম হয়েছে তা এখনও না বোঝা গেলেও, এখনো দলীয় নেতাদের বিরুদ্ধে কথা বলতে এতটুকুও ভয় পাচ্ছেন না কিন্তু রাজিব ব্যানার্জি। রবিবার তিনি এই বিষয়টি আরও পরিষ্কার করে বুঝিয়ে দিলেন।

রবিবার ডোমজুড়ের একটি সভা থেকে তিনি মন্তব্য করলেন,’ তৃণমূল কর্মীদের স্রেফ সময়মতো নিজেদের কাজে ব্যবহার করছে শীর্ষ নেতৃত্ব। তাদের সঙ্গে দুর্ব্যবহার করে যে নেতারা ঔদ্ধত্য দেখাচ্ছেন তাদের হুঁশিয়ারি দিয়ে গেলাম। আগামী দিনে আপনারা এই কর্মীদের দ্বারা কিন্তু ক্ষমতাচ্যুত হতে চলেছেন।”

ডোমজুড়ের রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিব ব্যানার্জি। সেখানেই তিনি সরাসরি একদল তৃণমূল নেতাকে টার্গেট করে মন্তব্য করতে শুরু করেন। ওই সভা মঞ্চ থেকে রাজিব ব্যানার্জি আরো বলেন,” কোন কোন তৃণমূল নেতা আছে যারা তৃণমূল কর্মীদের নাম করে শুধুমাত্র নিজেদের কাজে ব্যবহার করেন। কর্মীরা তাদের কাছে গেলে তারা তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন। আমার এক এক সময় দেখে অত্যন্ত খারাপ লাগে। আমি যখন দেখি নেতারা শুধুমাত্র কর্মীদের মনে করে নিজেদের চাকর-বাকর, তখন আমার নিজের খারাপ লাগে। নেতাদের মোটরসাইকেল করে এখানে ওখানে পৌঁছে দেওয়া সমস্ত কাজ করানো হয় তৃণমূল কর্মীদের মাধ্যমে। আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, সতর্ক হোন। ভাববেন না যে তৃণমূল কর্মীরা সকলে বোকা। কিছু বোঝেনা।” আক্রমণ আরো বাড়িয়ে রাজিব ব্যানার্জি বললেন,” মনে রাখবেন, মানুষকে সাময়িকভাবে বোকা বানানো যায়। চিরকাল কিন্তু কাউকে বোকা বানানো সম্ভব নয়।’

রাজিব ব্যানার্জি আরো বললেন,” আজ আমি যা হয়েছি, তা সম্পূর্ণ আপনাদের ভালোবাসায়। ডোমজুড় বাসির সমর্থনে। যতদিন রাজনীতি করবো, আমি বলে যাচ্ছি, নিজেকে ঠকাবো কিন্তু আপনাদের কাউকে ঠকাবোনা।” তবে রাজিব ব্যানার্জির এইরকম মন্তব্যের পরে বেশ কিছুটা চাপে পড়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তৃণমূল নেতাদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তার মানভঞ্জন করে কোন লাভ নেই। তিনি কোন সতর্কবার্তাকে পরোয়া করেন না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026