Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১৮ই জুন বৃহস্পতিবার জানুন আজকের রাশিফল

Updated :  Thursday, June 18, 2020 8:45 AM

আজ ১৮ই জুন, বৃহস্পতিবার। রাশি অনুযায়ী জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।

মেষঃ যারা রাজনৈতিক ক্ষেত্রের সাথে যুক্ত তাদের জন্য শুভ নয়। কোনো সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন। সাবধানতা অবলম্বন করুন।

বৃষঃ কোনো কারণে আজ চিন্তান্বিত থাকতে পারেন। পরিবারের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করুন।

মিথুনঃ আজকের দিনটি আপনার খুবই ভালো কাটবে। সুপ্ত প্রতিভার বিকাশ ঘটতে পারে। সুনাম বাড়বে।

কর্কটঃ নিজের কাজে আজ কারো সহায়তা লাভ করতে পারেন। এর ফলে সাফল্য লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে।

সিংহঃ আজ অলসতার কারণে আপনার প্রবল ক্ষতির সম্ভাবনা রয়েছে। অলসতা ত্যাগ করুন, সাফল্য আসবে।

কন্যাঃ কোনো কারণে আজ আপনার উদ্বেগ বৃদ্ধি  পেতে পারে। কাছের মানুষদের নিজের সমস্যার কথা বলুন।

তুলাঃ আজকের দিনটি আপনার শারীরিক দিক দিয়ে খুবই ভালো কাটবে। শারীরিক উন্নতি দেখা দিতে পারে।

বৃশ্চিকঃ পারিবারিক দিক দিয়ে আজ আপনার খুবই শুভ। পরিবারের সাথে ভালো সময় কাটাবেন।

ধনুঃ আজ আপনার কর্মক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। ফলে সুনাম বৃদ্ধি পাবে।

মকরঃ আজকের দিনটি আপনার বিশেষ ভাবে শুভ হবে। মিত্র লাভ করতে পারেন।

কুম্ভঃ আজ হঠাৎ করে সাধুসঙ্গ লাভ হতে পারে। অনেকটা মানসিক শান্তি লাভ করার সম্ভাবনা রয়েছে।

মীনঃ আজ আপনার পরোপকারে আর্থিক ব্যয় দেখা দিতে পারে। মানসিক দিক থেকে অনেক ভালো থাকবেন।