Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কারাবাখ অঞ্চল নিয়ে চূড়ান্ত অশান্তি, আর্মেনিয়া-আজারবাইজাইনে মারা গেছেন ২১জন, আহত বহু

Updated :  Monday, September 28, 2020 7:34 PM

বিতর্কিত দুই অঞ্চল নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান- দুই দেশের মধ্যে ঝামেলা লেগেই থাকে। দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ এখন রোজকার ঘটনা। যার জেরে ইতিমধ্যেই অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন যথেষ্ট উত্তপ্ত রয়েছে৷

আর্মেনিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, আজারবাইজানের দুটি হেলিকপ্টার গুলি করে নামানোর পাশাপাশি তিনটি ট্যাঙ্কেও আঘাত হানা হয়েছে। অন্য দিকে এই দাবি উড়িয়ে দিয়েছে আজারবাইজান। প্রসঙ্গত, ১৯৯৪ সালের লড়াইয়ের পর থেকে এই দুপক্ষের লড়াই লেগেই আছে। বিষয়টা অনেকটা আগ্নেয়গিড়ির মতন। কখনো থেমে থাকে কখনো আবার চাগর দিয়ে ওঠে, এর আগে ২০১৬ সালে ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।

এদিনের এই ঘটনার পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহ্যাম আলিয়েভ বলেন, ‘‘আমরা আমাদের অঞ্চলের জন্য লড়ছি । আমাদের জয় হবেই। কারাবাখ আজারবাইজানেরই অংশ।’’ এমনকি পরিস্থিতি এওটাই উত্তেজিত যে এখানে মানুষ রিতিমত আতঙ্কিত এবং এই ঘত্নায় এখনো পর্যন্ত বহু মানুষ আহত হয়েছেন। সূত্রের খবর সাধারণ মানুষের কথা ভেবেই এই মুহূর্তে জরুরি অবস্থাও জারি করা হয়েছে ওই এলাকায়।