Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ২৯শে জুন সোমবার জানুন আজকের রাশিফল

Updated :  Monday, June 29, 2020 8:58 AM

আজ ২৯শে জুন, সোমবার। রাশি অনুযায়ী জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।

মেষঃ আজকের দিনটি আপনার অর্থনৈতিক দিক থেকে খুবই শুভ। পৈত্রিক সূত্রে লাভ করার সম্ভাবনা রয়েছে।

বৃষঃ শারীরিক দিক দিয়ে আজকের দিনটি বিশেষ ভালো কাটবে না। স্বাস্থ্যহানি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দেবে।

মিথুনঃ আজকের দিনটি আপনার শারীরিক দিক থেকে ভালো কাটবে। চিকিৎসায় সাফল্য লাভ করতে পারেন।

কর্কটঃ দাম্ভিকতার কারণে আজ প্রবল ক্ষতির সম্মুখীন হতে পারেন। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।

সিংহঃ আজ আপনার জন্য খুবই শুভ। হঠাৎ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। মানসিক সুখ ভোগ করতে পারেন।

কন্যাঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনার বিশেষ ভালো যাবে না। ঋণের সম্ভাবনা তৈরি হতে পারে।

তুলাঃ আজকের দিনটি আপনার সব দিক থেকেই ভালো কাটবে। উৎসাহান্বিত অনুভব করতে পারেন।

বৃশ্চিকঃ শিক্ষাক্ষেত্রে আজ আপনার খুবই ভালো কাটবে। শিক্ষায় বিশেষ অগ্রগতি দেখা দিতে পারে।

ধনুঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনার বিশেষ শুভ নয়। সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মকরঃ আজকের দিনটি আপনার কর্মক্ষেত্রে ভালো কাটবে না। কর্ম্মে অসন্তোষ দেখা দিতে পারে।

কুম্ভঃ কর্মক্ষেত্রে আজ আপনার খুব একটা ভালো কাটবে না। কর্মে বিভ্রান্তি দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

মীনঃ আজকের দিনটি আপনার অন্যরকম কাটতে চলেছে। ভোগবিলাস উপভোগ করতে পারেন আজ।