নিউজ

অ্যামাজনের গুদাম থেকে চুরি হওয়া ৩৮টি আইফোনের খোঁজ মিলল, গ্রেফতার দুই

হরিয়ানা: অনলাইন শপিং সংস্থার মধ্যে অন্যতম হল, অ্যামাজন। বিভিন্ন সময় বিভিন্ন উৎসবে গ্র্যান্ড ডিল অফার দেওয়া হয় গ্রাহকদের অ্যামাজনের পক্ষ থেকে। ফ্লিপকার্ট এবং স্ন্যাপডিলের সঙ্গে কার্যত পাল্লা দিয়ে লড়াই চালায় এই অনলাইন শপিং সংস্থা। তবে এবার সেই অ্যামাজনের ঘরেই হল চুরি। অ্যামাজনের গুদাম থেকে ৩৮টি আইফোন চুরি হওয়ার ঘটনা ঘটেছে। তড়িঘড়ি এই ঘটনার তদন্তে নামে পুলিশ। তারপরেই খোয়া যাওয়া ৩৮টি আইফোনের খোঁজ মিলেছে৷

জানা গিয়েছে, ঘরের মধ্যেই ঘোগোর বাসা। কারণ, অ্যামজন সংস্থার কর্মীরাই লোপাট করেছিল এই দামী আইফোনগুলি। এই ঘটনায় হরিয়ানার বিলাসপুরে আমাজনের গুদামের কর্মী ছিল এই ২অভিযুক্ত৷ সেখান থেকে তারা চুরি করে ৩৮টি আইফোন৷ করোনার সময় বন্ধ ছিল সিকিওরিটি চেকিং৷ সেই সুযোগ কাজে লাগিয়ে ফোনগুলি চুরি করা হয় বলে জানা গিয়েছে৷

ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্ত কর্মীর খোঁজ চালাতে শুরু করে পুলিশ। অবশেষে ওই অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ এমনকি তাদের থেকে ৩৮টি আইফোনও উদ্ধার করা হয়েছে বলে এ কথা জানিয়েছেন অ্যাসিস্টেন্ট কমিশনার প্রীতি পাল সিং৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নিকটবর্তী আদালতে তোলা হবে বলে সূত্রের খবর। অ্যামাজনের মত একটি অনলাইন শপিং সংস্থায় পরবর্তীকালে এই দুই অভিযুক্ত কোনও কাজ পাবে না বলেই সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। এমনকি ভবিষ্যতে অন্যান্য অনলাইন শপিং সংস্থায় যাতে এরা কোনওরকম কাজের সুযোগ না পায়, সেদিকে অ্যামাজনের পক্ষ থেকে দেখা হবে বলে গ্রাহকদের নিশ্চিন্ত করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026