Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ৩রা জুলাই শুক্রবার জানুন আজকের রাশিফল

Updated :  Friday, July 3, 2020 9:30 AM

আজ ৩রা জুলাই, শুক্রবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে না। পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে।

বৃষঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনার খুবই ভালো কাটবে। পৈত্রিক সম্পত্তি লাভ করার সম্ভাবনা তৈরি হবে।

মিথুনঃ আজকের দিনটি আপনার পারিবারিক দিক দিয়ে খুব একটা ভালো কাটবে না। সন্তানের জন্য উদ্বেগ দেখা দিতে পারে।

কর্কটঃ পারিবারিক দিক দিয়ে দেখতে গেলে আজ সদস্যদের মধ্যে কলহ বিবাদ দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে তা সমাধান করুন।

সিংহঃ আজ আপনার মধ্যে বিশেষ কোনো কারণে দুর্ভাবনা দেখা দিতে হবে। অযথা চিন্তা না করাই ভালো।

কন্যাঃ নিজের কাঙ্ক্ষিত বস্তু লাভ করার প্রবল সম্ভাবনা দেখা দেবে আজ। মানসিক দিক দিয়ে অনেকটাই ভালো কাটবে।

তুলাঃ আজকের দিনটি আপনার জন্য অন্যরকম কাটতে চলেছে। কোনো বিশেষ ক্ষেত্রে সাহসিকতা প্রদর্শন করতে পারেন।

বৃশ্চিকঃ ধর্মীয় দিক দিয়ে আজ আপনার বিশেষ ভালো কাটবে। ধর্মাচরণে শান্তি অনুভব করতে পারবেন।

ধনুঃ আজ আপনার দিনটি খুবই শুভ হতে পারে। মিত্রলাভ করার সম্ভাবনা প্রবল। মানসিক দিক থেকে অনেকটাই ভালো থাকবেন।

মকরঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে পতনাশঙ্কা দেখা দিতে পারে। খুব সাবধানে পদক্ষেপ নেওয়া জরুরি।

কুম্ভঃ আপনার মধ্যে আজ পরোপকার করার ইচ্ছে প্রবলভাবে প্রকাশিত হবে। দান ধ্যানে আগ্রহ বৃদ্ধি পাবে।

মীনঃ বিশেষ কোনো কাজের জন্য আজ আপনি গুণীজনসঙ্গ লাভ করতে পারেন। ফলে ভালো কিছু শিখতে পারবেন।