নিউজ

নতুন বছরের প্রথম দিনে জন্মেছে ৬০ হাজার শিশু, অনন্য রেকর্ড ভারতের

অবশেষে বিদায় নিয়েছে বিষে ভরা ২০২০। খারাপ পরিস্থিতি কাটিয়ে ২০২১ প্রত্যেকটা মানুষকে বাঁচার জন্য নতুন পথ দেখাবে, এমনটাই আশাবাদী বিশ্ববাসী। বহু প্রতিক্ষার ২০২১ সাল। ২০২০-তে যেভাবে করোনা ভাইরাস (Coronavirus) গ্রাস করেছে গোটা বিশ্বকে, তার হাত থেকে এখনও মুক্তি মেলেনি। কিন্তু তাও নতুন বছরে সকলের আশা, সব বিপদ কেটে যাবে। আর এই নতুন বছরের প্রথম দিনে ভারত (India) গড়েছে এক অনন্য রেকর্ড। নতুন বছরের প্রথম দিনে অর্থাৎ ১ জানুয়ারি (January) ভারতে ৬০ হাজার শিশু (Baby) জন্মেছে। যা বিশ্ব রেকর্ড।

ইউনিসেফের হিসেব বলছে গত বছরের তুলনায় ভারতে নতুন বছরের প্রথম দিনে শিশু জন্মানোর সংখ্যা ৭৩৯০ কম। তবে এ বছরের জন্মানোর নিরিখে ভারতের স্থান প্রথম। দ্বিতীয় স্থানে রয়েছে বহুচর্চিত দেশ চিন। নতুন বছরের প্রথম দিনে চিনে জন্মগ্রহণ করেছে ৩৬ হাজার ৬১৫ জন শিশু। এরপর রয়েছে নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, আমেরিকা, কম্বো এবং সবশেষে বাংলাদেশ।

ইউনিসেফের কার্যনির্বাহী সম্পাদক এ বিষয়ে আগেই বলেছিলেন যে ২০২১ সালে বদলে যাওয়া পৃথিবীতে যেসব সদ্যজাত জন্মাবে, তাদের আনুমানিক আয়ু হবে ৮৪ বছর। তবে নতুন বছরের প্রথম দিনে যে সমস্ত সদ্যোজাত শিশুরা জন্মেছে, তাদের আয়ু প্রত্যেকের ৮৪ বছর হবে কিনা তা এখন থেকে জোর দিয়ে বলা অসম্ভব, তবে ২০২১-এর শুরুতেই ভারত যে অনন্য রেকর্ড গড়েছে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026