নিউজ

১২ সেপ্টেম্বর দেশ জুড়ে আরও ৮০ টি প্যাসেঞ্জার ট্রেন, নতুন ঘোষণা রেলের

নয়া দিল্লি : চলতি মাসের প্রথম থেকেই দেশ জুড়ে শুরু হয়ে গেছে আনলক-৪। করোনার সকল বিধি নিষেধ মেনেই দেশজুড়ে মঙ্গলবার থেকেই চালু হয়েছে আনলক-৪। দেশে এই মুহূর্তে প্রায় ২৩০টি যাত্রীবাহী স্পেশ্যাল ট্রেন চললেও তার  যাত্রী সংখ্যা মাত্র ৭৫ শতাংশ।

কিন্তু এসবের মাঝেই ভয়ানক ক্ষতির সম্মুখীন হচ্ছে রেল মন্ত্রক।  আর এসবের মাঝেই এবার সুখবর দিলো কেন্দ্র। কিন্তু এসবের মাঝেই খবর মিলেছে ১২ সেপ্টেম্বর থেকে দেশে আরও সচল হবে রেল যোগাযোগ। ট্রেনে চড়ার জন্য বুকিং করা যাবে ১০ সেপ্টেম্বর থেকেই। এদিন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব জানান, দেশের নানাপ্রান্তে আরও ৮০টি দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেন নামানো হবে।

কিছুদিন আগেই লোকাল ট্রেন না চলার কারণে  স্পেশ্যাল ট্রেনের সংখ্যা বাড়াতে চেয়েছিলো রেল। তাই রেল মন্ত্রক আরো ১০০টি নতুন স্পেশ্যাল ট্রেন চালু করার ভাবনাচিন্তা শুরু করে।

ইতিমধ্যেই রেলমন্ত্রক জানিয়েছে বিহারে ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষার জন্য ২০টি বিশেষ ট্রেন চালানো হবে। এমনকি দেশের নানা প্রান্তকে সংযুক্ত রেখেছে মোট ২৩০টি দূরপাল্লার ট্রেন কিন্তু এসবের মাঝে আরও নতু ট্রেন চললে রেলমন্ত্রকের পাশাপাশি সুবিধে বাড়বে দেশের আমজনতার।

 

Anirban Kundu

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026