Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ৯ই জুন মঙ্গলবার জানুন আজকের রাশিফল

Updated :  Tuesday, June 9, 2020 7:37 AM

আজ ৯ই জুন, মঙ্গলবার। রাশি অনুযায়ী জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।

মেষঃ আজকের দিনটি শারীরিক দিক থেকে খুব একটা ভালো কাটবে না। শ্লেষাধিক্য দেখা দিতে পারে।

বৃষঃ আজ আপনার রপ্তানি জনিত কাজে খুবই ভালো কাটবে। ব্যবসায় বিশেষ লাভ করতে পারবেন।

মিথুনঃ হঠাৎ করেই কর্মে অসহযোগীতা দেখা দিতে পারে। এর ফলে বিবিধ সমস্যার সম্মুখীন হতে পারেন।

কর্কটঃ পারিবারিক দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। সম্পর্কের বিশেষ উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে।

সিংহঃ আজ আপনার কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসতে চলেছে। দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, মনোযোগ সহযোগে পালন করুন।

কন্যাঃ কর্মক্ষেত্রে আজ খুবই ভালো কাটবে। সাফল্য লাভের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। মানসিক দিক থেকে খুব ভালো থাকবেন।

তুলাঃ আজকের দিনটি আপনার খুবই ভালো কাটবে। জীবনে নব কর্মোদ্যোগ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিকঃ পারিবারিক দিক থেকে আজকের দিনটি বিশেষ ভালো কাটবে না। সন্তান পীড়া দেখা দিতে পারে।

ধনুঃ অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি খুবই শুভ। বিশেষ কোনো কারণে অর্থাগম দেখা দিতে পারে।

মকরঃ আজকের দিনটি আপনার বিশেষ ভাবে শুভ। জীবনে ভোগবিলাসের সুযোগ আসতে পারে।

কুম্ভঃ পারিবারিক দিক দিয়ে আজ খুবই ভালো কাটবে। সম্পর্কে প্রীতির উন্মেষ ঘটার সম্ভাবনা রয়েছে।

মীনঃ আজকের দিনটি আপনার অন্যরকম কাটতে চলেছে। কোনো বিশিষ্ট জনের সঙ্গলাভ করতে পারেন।