Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘তেরি আঁখাকাইয়ো কাজাল’ গানে জোরালো নাচ স্বপ্না চৌধুরীর, এভাবেই বাজতে লাগল করতালি

Updated :  Thursday, August 3, 2023 11:14 AM

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই সক্রিয়। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইনস্টাগ্রামের সূত্র ধরেই এই মুহূর্তে চর্চিত অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার প্রসঙ্গিত কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি তার ফ্যান পেজ থেকে শেয়ার করে নেওয়া ঝলক ভাইরাল হতেই আবারো একাংশের মাঝে চর্চিত স্বপ্না।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রামে অভিনেত্রীর অফিসিয়াল ফ্যান পেজ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সেই ঝলক পৌঁছে গিয়েছে বহুমানুষের কাছে। ঝলকে জনপ্রিয় হিট হরিয়ানভি গান ‘তেরি আঁখাকাইয়ো কাজাল’এর তালেই মঞ্চ মাতিয়ে ছিলেন অভিনেত্রী। এদিন অফ-হোয়াইট সালোয়ার কামিজই ছিল তার পরনে‌। কোনো একটি ব্যক্তগত পরিবারের অনুষ্ঠানেই এই পারফর্ম্যান্স দিয়েছিলেন তিনি। সেটি উপভোগ করেছিলেন সেখানে উপস্থিত সমস্ত দর্শকরাও। সেকথা অবশ্য সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে নজর রাখলেই স্পষ্ট হবে। আপাতত, অভিনেত্রীর ফ্যান পেজ থেকে এই ঝলক শেয়ার করে নেওয়ার পর থেকেই নেটনাগরিকদের একাংশের মাঝে পুনরায় দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। প্রশংসাও কুড়িয়েছেন আবারো।