Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: নদীর ধারে, প্রকৃতির মাঝেই ‘মহনী’ গানের সাথে নাচ সুন্দরী যুবতীর, রইল ভিডিও

Updated :  Thursday, June 9, 2022 8:22 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি বিশাখা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি যে ভিডিওর সূত্র ধরে এই মুহূর্তে নেটদুনিয়ায় চর্চায় বিশাখা, সেখানে তাকে ট্রেন্ডিং গান ‘মহনী’র সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। নদীর ধারে, প্রকৃতির মাঝেই এই নাচের ভিডিওটি বানিয়েছেন তিনি। ভিডিওতে বিশাখাকে সাদা ও বেগুনি রঙের সংমিশ্রণের একটি সাধারণ লেহেঙ্গায় দেখা গিয়েছে। চুলে লাগিয়েছিলেন মানানসই সাদা ফুলও। পাশাপাশি পরেছিলেন মানানসই গয়নাও। নিঃসন্দেহে এই নাচের ভিডিওটির জন্য তার সাজ একেবারে মানানসই ছিল, তা বলাই চলে। উল্লেখ্য, বিশাখা নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ৩ দিন আগে এই ভিডিওটি শেয়ার করে নিয়েছেন। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ ২৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। রইল সেই ভিডিও।