নিউজ

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে উত্তপ্ত হাঁসখালি

নদীয়া: গণধর্ষণের ঘটনায় উত্তাল নদীয়ার হাঁসখালি। নাবালিকাকে গণধর্ষণ করার পর মূল অভিযুক্ত অধরা। নির্বিকার পুলিশ। এই ঘটনায় উত্তাল হাঁসখালি। জানা গিয়েছে গত ২৯ আগস্ট হাঁসখালিতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে রাতে বাথরুমে যায়। সেই সময়ে প্রতিবেশী যুবক মঙ্গল মন্ডল এবং ৪২ বছরের বৈদ্যনাথ বিশ্বাস জোর করে ধর্ষণ করে ওই নাবালিকাকে। তারপর থেকেই ফেরার হয়ে যায় মূল অভিযুক্ত বৈদ্যনাথ বিশ্বাস।

নাবালিকার বাবা অভিযোগ করে জানিয়েছে, বাড়ির লাগোয়া বাথরুমে গিয়েছিল তার মেয়ে। আসতে দেরী হচ্ছে দেখে তিনি বাইরে বেরিয়ে যান। সেই সময়ে এই ঘটনা দেখে তিনি চিৎকার করলে পালিয়ে যায় দুই অভিযুক্ত। থানায় এফআইআর করা হলে মঙ্গলকে গ্রেফতার করা হলেও বৈদ্যনাথ বিশ্বাসকে এখনও গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশের ওপর নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে এলাকাবাসী।

জানা গিয়েছে, মেয়েটির শারীরিক অবস্থা ভাল নয়। পরীক্ষা করা হয়েছে ফলে গণধর্ষণে প্রমাণ মিলেছে। এ খবর জানাজানি হতেই বৃহস্পতিবার রাতে মুল অভিযুক্ত বৈদ্যনাথ বিশ্বাসের বাড়িতে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা। পুলিশ এসে ঘটনা সামাল দিতে গেলে পুলিশের দিকে ধেয়ে আসে সকলে। সব মিলিয়ে বলা যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হাঁসখালি।

Anirban Kundu

Recent Posts

দক্ষিণবঙ্গে ৪০ ডিগ্রির পথে পারদ! উত্তরে ভারী বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

চৈত্রের শেষ থেকে ক্রমেই বেড়ে চলেছে গ্রীষ্মের তাপ। চড়া রোদ এবং ভ্যাপসা গরমে রীতিমতো হাঁসফাঁস…

April 18, 2026

ভ্যাপসা গরমের মাঝেই ঝেঁপে আসছে বৃষ্টি, রবিতে কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম খবর

বৈশাখ পড়তেই গরম যেন আরও বেড়েছে। গত কয়েকদিনে সামান্য ঝড়-বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা নামেনি।…

April 18, 2026

দু’দিনের মধ্যেই আসছে সুখবর? বকেয়া DA নিয়ে বড় আপডেট

বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার মধ্যেই বড় আপডেট সামনে এল। নবান্নে পৌঁছেছে গুরুত্বপূর্ণ ফাইল, যা…

April 18, 2026

পরপর ব্যর্থতা! IPL ২০২৬-এ আদৌ প্লে-অফে পৌঁছতে পারবে KKR? কী বলছে সমীকরণ?

IPL ২০২৬ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের শুরুটা একেবারেই আশানুরূপ হয়নি। এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে…

April 18, 2026

৭৭ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন ডেটা আর আনলিমিটেড কলিং! Airtel-এর এই প্ল্যানে সব সুবিধা

ভারতের অন্যতম বড় টেলিকম সংস্থা Bharti Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্রিপেইড প্ল্যান অফার…

April 18, 2026

পেনশনভোগী থেকে কর্মীদের জন্য সুখবর! ট্রেজারি ফান্ডে নতুন নির্দেশ রাজ্যের

রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এল পশ্চিমবঙ্গ সরকারের তরফে। মহার্ঘ ভাতা (DA)…

April 18, 2026