পলিটিক্স

এমন সরকার আসবে যারা ধর্মের গঙ্গা বইয়ে দেবে, বক্তব্য বিজয়বর্গীয়ের

ফের একবার জয়নগরে গিয়ে ‘হরি বোল’ ধ্বনী তুলতে দেখা গেল বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে। মঙ্গলবার তথা আজ জয়নগরে দলীয় জনসভায় প্রধান বক্তা ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি বিজেপি সরকার প্রতিষ্ঠান আহ্বান করা হয়েছিল তাকে।

এইদিন ফের পিএম কিষান প্রকল্পের কথা তোলেন কৈলাস। তিনি বলেন,”পশ্চিমবঙ্গের প্রত্যেক চাষির ৬০০০ টাকা জমা রয়েছে প্রধানমন্ত্রীর কাছে। মোট রাখা রয়েছে ৯০,০০০ টাকা। কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে এই টাকা। দিদি কৃষকদের তালিকা পাঠান না। চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাচ্ছেনা তাই।”
সাথে তিনি বলেন,”নরেন্দ্র মোদী দেশের সমস্ত লোকশিল্পীদের পেনশন দেবেন বলেছিলেন প্রধানমন্ত্রী। ৬০ বছর হলেই তারা পাবেন কেন্দ্রীয় পেনশন। এতে তারা নেবেনা রাজ্য সরকারের সহযোগিতা।”
এর পরই লোকশিল্পীদের উদ্দেশ্যে কৈলাস বলেন,”আগামী নির্বাচনের আগে যেতে হবে শিল্পীদের বাড়ি বাড়ি। দেখতে হবে যেন ভালো সরকার ক্ষমতায় আসে। নেরন্দ্র মোদী যাতে বাংলার সরকারে আসে। এমন সরকার আসেবে যার ফলে বয়ে যাবে ধর্মের গঙ্গা। আমাদের বাধা দেবেনা কীর্তন করতে। বিসর্জন বন্ধ হবেনা। তোষণ চলবেনা। সবাই পাবে সমান অধিকার।”
এইদিন তিনি মনে করান,”অযোধ্যায় রামমন্দির নির্মাণ হবে বলে কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি তার কথা রেখেছেন। রামমন্দির নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।” তারপর সভার শেষে ‘হরি বোল’ ধ্বনি তোলেন কৈলাস।
রাজ্যে যে সব স্থানে তৃণমূল অনেকটা শক্ত অবস্থায় রয়েছে তার মধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগনা। ক্ষমতায় আসার আগে থেকেই সেখানে অনেকটা শক্তিশালী ঘাসফুল। সেই সব স্থান গুলিতে এখনও অনেকটা অটুট শাসক শিবির। তবে এই দুর্গ ভাঙতে অনেকটাই তৎপর গেরুয়া শিবির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026