রাজ্য

সবসময় পাকামো! খালি এটা দাও ওটা দাও, ধমক মমতার

আবারো একবার প্রশাসনিক বৈঠকে গিয়ে মেজাজ হারালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক তখন শেষের মুখে, তিনি প্রায় চেয়ার থেকে উঠতে যাবেন সেই মুহূর্তে বাউল সম্প্রদায়ের জন্য উন্নয়ন পর্ষদ তৈরি করে দেবার আবেদন জানালেন ছাতরা পঞ্চায়েত সমিতির সভাপতি সহদেব বাউরী। আর তাতেই মেজাজ হারিয়ে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রশাসনিক বৈঠকের আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যে কোথায় বাগদি, বাউরি এবং মতুয়া কালচারাল বোর্ডের হেডকোয়ার্টার হবে। এছাড়াও জানানো হয়েছিল কোথায় কে দায়িত্বে থাকবেন। কিন্তু তারপরে সহদেব বাউড়ি তার আবেদন করাতেই মেজাজ হারিয়ে বসলেন মুখ্যমন্ত্রী। ধমকের সুরে তিনি বললেন, “কি শুনলে এতক্ষণ? কালচারাল বোর্ডার উন্নয়ন পর্ষদ আমরা একই অর্থে ব্যবহার করি। আর কিছু চাইবে না। অনেক দিয়ে দিয়েছি। আগে কিছুই তো ছিল না। ধীরে ধীরে সব তো দেওয়া হচ্ছে। সবাইকেই তো বুঝতে হবে সরকারের একটা সীমাবদ্ধতা আছে। সাড়ে চার হাজার কোটি টাকা বেরিয়ে গেছে করোনার জন্য। অন্য জায়গায় সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন না। কিন্তু আমরা মাসের ১ তারিখে বেতন দিচ্ছি, পেনশন দিচ্ছি। প্রতিটা পয়সার সাধারণ মানুষের। কেন্দ্র কিন্তু কিছু দেয়নি।”

প্রসঙ্গত, সহদেব বাউরি এদিন তার আগে আরো একটি আবদার করেছিলেন। তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন যাতে তপশিলি বন্ধু প্রকল্পে বিধবাদের সুবিধা দেওয়া হয়। সেই সময়েও প্রায় রেগে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেন,”সবসময় পাকামো! এটা দাও, ওটা দাও। সারাক্ষণ দাও দাও দাও। টাকাটা কোথা থেকে আসবে একবার ভেবেছো? আমি যে দিয়েছি তার আগে ১ শতাংশ কেউ করতে পারেনি। বর্তমানে সামাজিক কাজের ক্ষেত্রে পৃথিবীতে এক নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। ১০ কোটি মানুষের মধ্যে ৯ কোটি মানুষ কিছু না কিছু সুবিধা পেয়েছে।”

প্রসঙ্গত, এদিন প্রশাসনিক বৈঠকে জানানো হয়েছিল, বাউরি কালচারাল বোর্ড এর সদর দপ্তর তৈরি করা হবে বাঁকুড়াতে। অন্যদিকে বাগদী বোর্ডের হেডকোয়ার্টার হবে বর্তমানে। আবার ঠাকুরনগরে তৈরি করা হবে মতুয়া সম্প্রদায়ের দপ্তর। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বাগদি এবং বাউরি সম্প্রদায়কে পশ্চিমবঙ্গ সরকার ৫ কোটি টাকা করে দান করবে। অন্যদিকে মতুয়া উন্নয়ন পর্ষদ পাবে ১০ কোটি টাকা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026