রাজ্য

“দেব, নুসরাত বা মিমি কি স্বাধীনতা সংগ্রামী ছিল?” সৌরভ বিতর্কে সৌগতকে কটাক্ষ করে টুইট সৌমিত্রের

কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতিতে বিজেপির দলে দাদার আশা নিয়ে প্রবল চাপানউতোর চলছে। ২২ গজের মহারাজ তাহলে কি শেষ পর্যন্ত বিজেপির সাংসদ হবে এই প্রশ্ন সবার কাছে। দীর্ঘদিন ধরেই রাজনীতির ময়দানে সৌরভের প্রবেশ নিয়ে জল্পনা চলছিল। তারই মধ্যে দাদার ৪৮ তম জন্মদিনে তার স্ত্রী ডোনা গাঙ্গুলীর বক্তব্য ঘিরে গুজব ওঠে হয়তো বিজেপির মুখ হয়ে দাঁড়াতে পারেন তিনি। যদিও শেষ পর্যন্ত মহারাজ তার রাজনীতিতে পা বাড়ানো নিয়ে কোন মন্তব্য করেননি।

এরই মাঝে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন, “সৌরভ রাজনীতির লোক নয়। জীবনের সে কখনো কোনো মিছিলে অংশগ্রহণ করেনি। এমনকি কোনদিন গরিব মানুষের পাশেও দাঁড়ায়নি তিনি।” সৌরভ বরাবরের বড়লোক মানুষ। সে কখনো গরিবের কষ্ট বুঝে গরিবের পাশে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছিলেন সৌগত বাবু। রাজনীতিতে এলে সৌরভ আদেও মানুষের উন্নতির কাজে লাগবে নাকি তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। তার এই মন্তব্যের ফলে সোশ্যাল মিডিয়ায় বেশ চাপানউতোর শুরু হয়।

এরপরই বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ সৌগত রায়কে কটাক্ষ করে টুইট করেছেন। টুইটারে তিনি জানিয়েছেন, সৌরভ যদি বড়লোক হওয়ার রাজনৈতিক নেতা হতে পারে তাহলে তৃণমূলের মিমি, নুসরাত বা দেব কি করে তৃণমূল সাংসদ হয়েছেন। তিনি কটাক্ষ করে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, দেব নুসরাত ও মিমি কি স্বাধীনতা সংগ্রামী ছিল? যদিও এত বিতর্কের পরেও মহারাজ এর পক্ষ থেকে কোন বক্তব্য শোনা যায়নি। এবার ভবিষ্যতে ২২ গজের রাজা বঙ্গ রাজনীতিতে ব্যাটিং করতে আসে নাকি, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026