পলিটিক্স

ওরা তো এসেছিল রাজনীতি করতে, এখানে এসে খেয়ে পালিয়ে গিয়েছে, বাঁকুড়ায় দাড়িয়ে অমিতকে আক্রমণ মমতার

বাঁকুড়াতে প্রশাসনিক বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তুলে আনলেন বিভীষণ হাঁসদার প্রসঙ্গ। বেশ কিছুদিন আগে তার বাড়িতে মধ্যাহ্নভোজন করে গেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভীষণ হাঁসদার মেয়ে রচনা বিগত বেশ কয়েক বছর ধরে গুরুতর অসুস্থ। বিভীষণ বাবু মেয়ের অবস্থার এই কথা জানিয়ে চিঠি লিখেছিলেন অমিত শাহ কে। কিন্তু তার অভিযোগ, বিজেপি সরকার তাকে কোনরকম সাহায্য দেয়নি। তার বাড়িতেই মধ্যাহ্নভোজন সেরেছিলেন অমিত শাহ। কিন্তু তারপরেও কেন্দ্রের তরফ থেকে কোনরকম সাহায্য করা হয়নি।

শেষ পর্যন্ত তার সাহায্যে এগিয়ে এসেছে রাজ্য সরকার। এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু বছর ধরে ডায়াবেটিস ইনসিপিডাস রোগে আক্রান্ত দ্বাদশ শ্রেণী পড়ুয়া রচনা। প্রতিদিন তার ইনসুলিন নিতে হয়। তার জন্য প্রতি মাসে খরচ হয় প্রায় ৫ থেকে ৭ হাজার টাকা। চিঠি পাঠিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন বিভীষণ হাঁসদা। কিন্তু তাদের কোনো লাভ হয়নি। বিজেপি সাংসদ সুভাষ সরকার তার বাড়িতে এসে তার মেয়ের অবস্থা জেনে গেছিলেন। কিন্তু তারপরেও কোন সাহায্য করা হয়নি।

এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন এবং তৃণমূল সরকার বিভীষণ বাবুর পরিবারের পাশে দাঁড়ায়। সেই মুহূর্তে তিনি অমিত শাহ কে কটাক্ষ করে বলেন, “ওরা তো রাজনীতি করতে এসেছিল। খেয়ে পালিয়েছে। তাও পাঁচতারা হোটেলের খাবার নিয়ে এসে খেয়ে পালিয়েছে। কিন্তু ওই মেয়েটির চিকিৎসার কোনো উদ্যোগ নেয়নি।”

তারপর বাঁকুড়া জেলা শাসক এস অরুণ প্রসাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ওই মেয়েটির চিকিৎসার ব্যাপারে অবগত করেন। তিনি তাকে জানান,”অসুস্থ মেয়েটির চিকিৎসা চলছে। রাজ্য সরকারের তরফে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত আশা কর্মী রা প্রতিদিন তার বাড়িতে গিয়ে খবর নেন। মেয়েটির যা ওষুধপত্রের প্রয়োজন তা রোজ দেওয়া হচ্ছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026