Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাস্তায় লোকজনের মাঝে ব্যাপক কায়দায় নাচ করলেন এক খুদে মেয়ে, এক্সপ্রেশন দেখে ফিদা নেটিজেনরা

Updated :  Monday, October 30, 2023 4:16 PM

বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা রয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রত্যেককেই এই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। কর্মব্যস্ত জীবনের মাঝে টিভি বা রেডিওতে সময় অতিবাহিত করা, প্রায় দেখা যায় না বললেই চলে। পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই।

এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন। এখনকার নতুন ট্রেন্ড শর্ট ভিডিও বানানো। মাত্র ৩০ সেকেন্ডের ভিডিওতে নিজের প্রতিভা যেমন নাচ, গান বা অভিনয় করে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে এসেছেন অনেকেই। সম্প্রতি এমনই এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা নিয়ে আজকের এই প্রতিবেদন।

এবারের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক খুদে বাচ্চার অসামান্য কীর্তি। সে রাস্তার মাঝে প্রচুর লোকের সামনেই একটি রিল ভিডিও বানিয়েছে। গানের তালে খুদে মেয়েটি ব্যাপক কায়দায় কোমর দুলিয়েছে। তাঁর ওই ছোট্ট পারফরম্যান্স দেখতে রীতিমত লোক জড়ো হয়ে যায়। তাঁর এক্সপ্রেশন দেখে অবাক হয়ে গেছেন সকলেই। বর্তমানে ইউটিউবের শর্ট ভিডিও সেকশনে এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হচ্ছে। প্রচুর মানুষ এই ভিডিওটি দেখেছেন। ইতিমধ্যেই ৫ লাখের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন।