Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ‘বাচপান কা পেয়ার’ গানের সাথে একরত্তি খুদের চোখ ধাঁধানো এক্সপ্রেশন, নিমেষে ভাইরাল ভিডিও

Updated :  Saturday, April 2, 2022 3:49 PM

বর্তমান যুগে ইনস্টারিল বানানো একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রজন্মের কাছে। সাধারণ থেকে তারকা প্রায় সকলেই রীতিমতো মজে রয়েছেন ইনস্টারিল নিয়ে। ছোট থেকে বড় সকলেই নিজের পছন্দমত গানের সাথে বানাচ্ছেন রিল ভিডিও। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলির মধ্যে ইনস্টাগ্রাম একটি গুরুত্বপূর্ণ এবং পছন্দের প্ল্যাটফর্ম সাধারণ থেকে তারকা সকলের কাছেই। একরত্তি বাচ্চাগুলোও বাদ থাকছে না। সম্প্রতি তেমনি একটি বাচ্চা মেয়ের নাচের ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামের পাতায়।

ভাইরাল হওয়া ভিডিওতে একটি ছোট্ট মেয়েকে ‘বাচপান কা পেয়ার’ গানের সাথে ইনস্টারিল বানাতে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট অনুযায়ী তার নাম তায়শা মাইনি। এই গানের সাথে তায়শা দুর্দান্ত এক্সপ্রেশন দিয়েছেন। তার হাবভাব দেখেই নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাকে। এই ভিডিওটির কমেন্টবক্সে চোখ রাখলেই দেখা মিলবে সেইসমস্ত ভালবাসায় ভরা মন্তব্যের। এই একরত্তির সোশ্যাল মিডিয়ার পাতায় অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার বানানো যেকোন ভিডিও মুহুর্তের মধ্যে পৌঁছে যায় লাখো মানুষের কাছে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিও তার ব্যতিক্রমী নয়।

এখনো সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং তালিকা ‘বাচপান কা পেয়ার’ গানটি রয়েছে। তারকা থেকে সাধারন সকলেই রিল ভিডিও বানিয়েছেন এই গানটির সাথে। বলাই বাহুল্য, এখনো বানাচ্ছেন। সহদেব দির্দো, বাদশাহ, রিকো, আস্থা গিলের গাওয়া এই গানটির সাথেই মিষ্টি বাচ্চা মেয়েটিকে রিল ভিডিও বানাতে দেখে বেশ মজাই পেয়েছেন অধিকাংশ নেটনাগরিকরা। এমন একটি ভিডিও দেখে কেউ কমেন্ট না করে থাকতে পারেননি। বলাই বাহুল্য, সম্প্রতি এই ভিডিও মন কেড়েছে নেটিজেনদের অধিকাংশের।